বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকার টিকা না দেওয়ায় হামের প্রাদুর্ভাব : ডা. রফিকুল ইসলাম

  • 3:52 am - March 31, 2026
  • পঠিত হয়েছে:১৫৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ মার্চ- দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ বৃদ্ধির জন্য টিকাদান কর্মসূচিতে বিলম্বকে দায়ী করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। সোমবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি বলেন, সময়মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে।

ডা. রফিকুল ইসলাম জানান, গত ৪ জানুয়ারি রোহিঙ্গা ক্যাম্পে প্রথম হাম শনাক্ত হলেও তখন থেকেই টিকা সংগ্রহে জটিলতা তৈরি হয়। সংশ্লিষ্টরা বিষয়টি জানলেও দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি, যার ফলেই বর্তমানে সংক্রমণ বেড়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ২০২৪ সাল পর্যন্ত একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে দেশে ভ্যাকসিন সংগ্রহ করা হলেও পরবর্তীতে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যক্তিদের দীর্ঘদিনের আন্দোলনের কারণেও কার্যক্রম ব্যাহত হয়েছে, যা সংক্রামক রোগের বিস্তারে ঝুঁকি বাড়িয়েছে।

হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে গবেষণার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, বর্তমানে ৯ মাস ও ১৫ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হলেও চার মাস বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে, যা উদ্বেগজনক। সংক্রমণের এই ধরণ কেন বদলাচ্ছে, তা দ্রুত খতিয়ে দেখা জরুরি বলে তিনি মনে করেন।

সচেতনতার ওপর জোর দিয়ে তিনি বলেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ, যা একজন আক্রান্ত ব্যক্তি থেকে ১০ থেকে ১৫ জনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তাই আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

হাসপাতালের সার্বিক পরিস্থিতি তুলে ধরে ডা. রফিকুল ইসলাম বলেন, প্রায় ১ হাজার ২০০ শয্যার বিপরীতে বর্তমানে প্রায় ২ হাজার ৯০০ রোগী চিকিৎসাধীন রয়েছে, যা স্বাস্থ্যসেবায় বাড়তি চাপ তৈরি করেছে। শিশুদের জন্য নির্ধারিত আইসিইউতেও সীমিত পরিসরে চিকিৎসা দেওয়া হচ্ছে, যেখানে বর্তমানে ১২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

শিশুদের সাম্প্রতিক মৃত্যুর ঘটনা তদন্তাধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি ইতোমধ্যে হাসপাতাল পরিদর্শন করে পরিস্থিতি মূল্যায়ন করছে এবং তাদের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত চিত্র জানা যাবে।

এ সময় হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

জয়পুরে বিক্ষোভ মঞ্চে হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ঘটনার…

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

মেলবোর্ন, ১৬ জুন- বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক উত্তেজনা…

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে স্কুল ড্রেস, জানালেন শিক্ষামন্ত্রী

মেলবোর্ন, ১৬ জুন- দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আগামী জুলাই মাস থেকেই বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু করবে সরকার। একই সঙ্গে সারা দেশে মিড-ডে…

হাম ও উপসর্গে ঝরলো আরও ৪ প্রাণ

মেলবোর্ন, ১৬ জুন- দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে…

৩ মামলায় মমতাজের জামিন, মুক্তি মিলছে না এখনই

মেলবোর্ন, ১৬ জুন- তিনটি পৃথক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগম। তবে আরও তিনটি মামলায় জামিন সংক্রান্ত রুল বিচারাধীন থাকায়…

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

মেলবোর্ন, ১৬ জুন- জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে প্রায় ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তাকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au