নির্বাচনে ৪৫৫ মিলিয়ন ডলার ঢেলেও হার, ইলন মাস্ককে নিয়ে উপহাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জয় নিশ্চিত করতে বিপুল অর্থ ব্যয় করেছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে শত শত…
মেলবোর্ন, ১ এপ্রিল- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মৃত্যুদণ্ড বাতিলের দাবিতে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (Bangladesh International Crimes Tribunal) আইনি নোটিস পাঠিয়েছেন। লন্ডনের আইন সংস্থা কিংকসলে নেপলি-এর মাধ্যমে প্রেরিত এই নোটিসে শেখ হাসিনা তাঁর বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থী হিসেবে চিহ্নিত করেছেন।
নোটিসে বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল একটি মামলায় অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে, যা তাঁর মৌলিক আইনি অধিকার লঙ্ঘন করেছে। এছাড়া অন্যান্য কয়েকটি মামলায় তাকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের সাজা দেওয়া হয়। এই আইনি নোটিসে তিনি ট্রাইব্যুনালকে সতর্ক করেছেন যে ভবিষ্যতে কোন মামলায় বিচারের সময় আন্তর্জাতিক মানদণ্ড এবং ন্যায্য প্রক্রিয়া নিশ্চিত করা হোক।
আইনি নোটিসে বিস্তারিতভাবে বিচার প্রক্রিয়ার মধ্যে পক্ষপাত, বিচারকের রাজনৈতিক সংযোগ, প্রসিকিউশনের পক্ষপাত, অনুপস্থিতিতে বিচার এবং ট্রাইব্যুনালের এখতিয়ারের সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, বিচার চলাকালীন রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাবের কারণে ন্যায়বিচার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নোটিসে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগও তুলে ধরা হয়েছে।
শেখ হাসিনা তাঁর আইনি অধিকার সংরক্ষণ এবং মৃত্যুদণ্ড কার্যকর না করার জন্য এই নোটিস প্রদান করেছেন। নোটিসে ১৪ দিনের মধ্যে উত্তর দেওয়ার জন্য ট্রাইব্যুনালকে অনুরোধ জানানো হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au