বিশ্ব

পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্য রাজ্যের বাসিন্দাদের নাম তোলার অভিযোগ

  • 2:02 am - April 02, 2026
  • পঠিত হয়েছে:১৫১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ এপ্রিল- পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ভোটার তালিকা নিয়ে। অন্য রাজ্যের বাসিন্দাদের নাম ‘ফর্ম ৬’ ব্যবহার করে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী অভিযোগ করেন, সম্প্রতি বিপুল সংখ্যক ফর্ম-৬ জমা পড়ে, যার মধ্যে অনেক আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন। তাঁর দাবি, “অন্য রাজ্য থেকে ভোটার এনে বাংলার মানুষের জনরায় প্রভাবিত করার একটি পরিকল্পনা চলছে।”

এই অভিযোগের পর দলটির সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে বিষয়টি তদন্তের আহ্বান জানান। তিনি চিঠিতে উল্লেখ করেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নতুন আবেদন গ্রহণ বা নিষ্পত্তি করা আইনসম্মত নয় এবং এতে নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগারওয়াল জানিয়েছেন, ফর্ম-৬ এর মাধ্যমে প্রাপ্ত আবেদনগুলো নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট জেলা নির্বাচনী কর্মকর্তাদের কাছে পাঠানো হচ্ছে এবং আইন মেনেই প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়ায় ভারতীয় জনতা পার্টি-এর মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, তৃণমূল কংগ্রেস “ভয় ও অনিশ্চয়তা” থেকেই এসব অভিযোগ তুলছে। তিনি প্রশ্ন তোলেন, বৈধভাবে আবেদন জমা দেওয়ার অধিকার কেন বাধাগ্রস্ত করা হবে।

এদিকে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া অনেক মানুষ বিভ্রান্তিতে পড়েছেন। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার পর যাদের নাম বাদ গেছে, তারা নতুন করে নাম অন্তর্ভুক্তির উপায় খুঁজছেন। ভোটকর্মী ও বিএলও মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল জানিয়েছেন, এই সময়ে ফর্ম-৬ এর মাধ্যমে নতুন করে নাম তোলা কঠিন এবং প্রয়োজনে ট্রাইব্যুনালের শরণাপন্ন হতে হতে পারে।

সব মিলিয়ে, নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা নিয়ে এই বিতর্ক পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au