নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন, ২ এপ্রিল- জ্বালানির চাহিদা নিয়ন্ত্রণ ও ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকায় পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এই পাস বিতরণ করা হবে, যার মাধ্যমে গ্রাহকদের জ্বালানি গ্রহণের পরিমাণ পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের কয়েকটি জেলা যেমন ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গায় ইতোমধ্যে ফুয়েল কার্ড চালুর অভিজ্ঞতা ইতিবাচক হওয়ায় এবার রাজধানীতেও একই পদ্ধতি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে fuelpass.gov.bd নামে একটি ওয়েবপোর্টাল চালু করা হয়েছে, যেখানে গ্রাহকরা নিবন্ধন করে পাস সংগ্রহ করতে পারবেন। বুধবার জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একাধিক বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জ্বালানি সচিব সাইফুল ইসলাম।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আগামী সপ্তাহ থেকেই ঢাকায় পরীক্ষামূলকভাবে এই ফুয়েল পাস কার্যক্রম শুরু হতে পারে। প্রাথমিক পর্যায়ে মোটরসাইকেল চালকদের জন্য এটি চালু করা হবে।
এই পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট একজন গ্রাহক কতটুকু জ্বালানি নিচ্ছেন, তার সুনির্দিষ্ট তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে, যা বাজারে অতিরিক্ত চাপ কমানো এবং অপচয় রোধে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এই উদ্যোগ জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au