সংসদে বাদ পড়ছে গণভোটসহ অন্তর্বর্তী সরকারের ২০টি অধ্যাদেশ
মেলবোর্ন, ৩ এপ্রিল- গণভোট, গুম প্রতিরোধ, মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশনসহ বিগত অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে জাতীয় সংসদে বড় ধরনের সিদ্ধান্তের…
মেলবোর্ন, ২ এপ্রিল- মালদায় ভোটার তালিকায় নাম না থাকার অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্য ও জাতীয় সড়ক অবরোধে সামিল হচ্ছেন হাজার হাজার মানুষ। ভোটাররা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে।
মালদা বিধানসভা কেন্দ্রের মঙ্গলবাড়ি গ্রামপঞ্চায়েতের নারায়ণপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে (কলকাতা-শিলিগুড়ি রুট) কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে অবরোধ শুরু করেছেন। এই কারণে ওই সড়কে প্রচণ্ড যানজট তৈরি হয়েছে এবং বহু যাত্রী দুর্ভোগের মুখে পড়েছেন। মানিকচক, ইংরেজবাজারসহ অন্যান্য এলাকাতেও বিক্ষোভের ছবি দেখা গেছে।
একই দিনে মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয়রা অভিযোগ করেছেন, চূড়ান্ত ভোটার তালিকার পাশাপাশি সাপ্লিমেন্টারি তালিকাতেও একের পর এক নাম বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমে থাকায় বুধবার সেই ক্ষোভ ভয়ঙ্কর রূপ নেয়।
মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত কালিয়াচক-২ BDO অফিসে বুধবার রাতে সাতজন বিচারককে ঘেরাও করা হয়। এদের মধ্যে তিনজন মহিলা ছিলেন। তারা SIR প্রক্রিয়ায় জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করছিলেন। গভীর রাতে কেন্দ্রীয় বাহিনী এসে তাদের উদ্ধার করে।
মোথাবাড়ি কেন্দ্রে ওই এলাকা থেকে বিচারকরা উদ্ধার হওয়ার পর রাতেই রাজ্য সড়ক অবরোধ উঠে যায়। তবে কালিয়াচক থানার সুজাপুর কেন্দ্রেও মধ্যরাত পর্যন্ত ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলেছিল।
বৃহস্পতিবার সকাল থেকে আবারও কালিয়াচক, মোথাবাড়ি, সুজাপুরসহ একাধিক এলাকায় নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। ভোটাররা দাবি করছেন, তালিকায় নাম না থাকার কারণে তারা ভোটাধিকারের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতিতে প্রশাসন ও স্থানীয় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বারবার নাম বাদ দেওয়া এবং সাপ্লিমেন্টারি তালিকায় অন্তর্ভুক্তির অস্বচ্ছ প্রক্রিয়ার কারণে সাধারণ মানুষ হতাশ। এর ফলে নতুন করে আন্দোলন ও সড়ক অবরোধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
সব মিলিয়ে মালদায় ভোটার তালিকা সংক্রান্ত বিরোধ এখনও শান্ত হয়নি। স্থানীয় মানুষ, প্রশাসন এবং রাজনৈতিক মহল সবই এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নজরে রাখছেন।
সূত্রঃ এই সময়
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au