বিশ্ব

পারমাণবিক স্থাপনায় হামলার ঝুঁকি বাড়ছে, আইএইএর নিষ্ক্রিয়তায় ক্ষোভ ইরানের

  • 8:45 pm - April 06, 2026
  • পঠিত হয়েছে:৩৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ এপ্রিল- জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার নিষ্ক্রিয়তায় উদ্বেগ প্রকাশ করে পারমাণবিক স্থাপনায় হামলার ঝুঁকি নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি অভিযোগ করেছেন, কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এ ধরনের হামলা আরও উৎসাহিত হচ্ছে।

সোমবার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে ইসলামি বলেন, বুশেহর বিদ্যুৎকেন্দ্রসহ ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো বারবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

তার দাবি, ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এখন পর্যন্ত চারবার হামলার শিকার হয়েছে। সর্বশেষ ৪ এপ্রিল কেন্দ্রটির আশপাশে হামলায় এক নিরাপত্তা কর্মী নিহত এবং কয়েকজন আহত হন।

ইসলামি সতর্ক করে বলেন, সচল পারমাণবিক রিঅ্যাক্টরের আশপাশে এ ধরনের হামলা অব্যাহত থাকলে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে। এতে শুধু ইরান নয়, পার্শ্ববর্তী দেশগুলোও মারাত্মক বিপদের মুখে পড়তে পারে এবং পরিবেশে দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।

তিনি এসব হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন এবং আইএইএর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার ভাষায়, সংস্থাটির পক্ষ থেকে শুধু উদ্বেগ প্রকাশ যথেষ্ট নয়, বরং শক্ত ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া জরুরি।

পরিস্থিতি বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা এখন নতুন করে বৈশ্বিক উদ্বেগের বিষয় হয়ে উঠছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

অভিনেত্রীর মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ৭ এপ্রিল- তামিল টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী সুভাষিনীর মরদেহ চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় তার নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) ঘটনাটি ঘটে।…

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতির জামিন মঞ্জুর, হাইকোর্টের রুল জারি

মেলবোর্ন, ৭ এপ্রিল- ঢাকার ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে দায়ের করা এক মামলায় তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল)…

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইসরায়েলের হামলা

মেলবোর্ন, ৭ এপ্রিল- ইরানের আসালুয়েহে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে জানান, দেশটির প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া…

চবির দেয়ালে গোলাম আযমের পোস্টার: ‘আমাকে জুতা মারুন’ লিখে উত্তেজনা

মেলবোর্ন, ৭ এপ্রিল- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছবি সম্বলিত পোস্টার দেখা গেছে; সেখানে জুতার চিহ্ন এঁকে…

ফিফার সিদ্ধান্তের ওপর ঝুলছে ইরানের বিশ্বকাপ ভাগ্য

মেলবোর্ন, ৬ এপ্রিল- আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে উঠেছে। ইরান ফুটবল ফেডারেশন (আইএফএফ) নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে দেওয়ার জন্য ফিফার কাছে…

ত্রয়োদশ সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ

মেলবোর্ন, ৬ এপ্রিল-  ত্রয়োদশ জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর লিখিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au