লেবাননে ইসরায়েলি হামলার জবাবে হরমুজ প্রণালি বন্ধ করেছে ইরান
মেলবোর্ন, ৯ এপ্রিল- মার্কিন প্রেসিডেন্ট ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই ইরান পুনরায় হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচল বন্ধ করেছে। ইরানের আধা সরকারি বার্তা…
মেলবোর্ন, ৮ এপ্রিল- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী শুক্রবার মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
নিজের বার্তায় শেহবাজ শরিফ বলেন, উভয় দেশের নেতৃত্বের প্রতি তিনি কৃতজ্ঞ এবং ইসলামাবাদে প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে সব ধরনের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তির পথে এগোনো যায়। তিনি আশা প্রকাশ করেন, এই বৈঠক টেকসই শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে ওঠে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সেই সময়সীমা শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা আগে শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয় তেহরান ও ওয়াশিংটন।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে। এর প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালায় ইরান। পরবর্তীতে এই সংঘাত আঞ্চলিক মাত্রা পায়। লেবানন এতে জড়িয়ে পড়ে এবং ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। জবাবে ইসরায়েল লেবাননের রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায় এবং দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করে।
এই প্রেক্ষাপটে ইসলামাবাদের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই বৈঠকে যদি কার্যকর অগ্রগতি হয়, তাহলে তা শুধু ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
প্রায় ৩৯ দিন ধরে চলা সংঘাতের পর দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে, তা বাস্তবায়নে এবং আলোচনার পরিবেশ তৈরিতে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগ স্থাপনে ইসলামাবাদের কূটনৈতিক তৎপরতা উল্লেখযোগ্য ছিল বলে মনে করা হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au