বাংলাদেশ

শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন

  • 8:36 pm - April 08, 2026
  • পঠিত হয়েছে:১০৫ বার
আসিফ নজরুল, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ এপ্রিল- অবৈধ প্রক্রিয়ায় বিপুলসংখ্যক সাব-রেজিস্ট্রার বদলি করে শতকোটি টাকার ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধানের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা Asif Nazrul ও তার ব্যক্তিগত সহকারী মাসুমের বিরুদ্ধে Anti-Corruption Commission Bangladesh-এ আবেদন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুদকের কার্যালয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী M Sarwar Hossain এ আবেদন জমা দেন। আবেদনের সঙ্গে ‘৮ মাসে সাব-রেজিস্ট্রার বদলিতে ঘুষ লেনদেন শতকোটি’ শিরোনামে একটি পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।

ওই প্রতিবেদনে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকারের আট মাসের সময়কালে আইন মন্ত্রণালয়ের অধীনে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে। অক্টোবর ২০২৪ থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত সময়ের মধ্যে নিবন্ধন অধিদপ্তরের ৪০৩ জন সাব-রেজিস্ট্রারের মধ্যে অন্তত ২৮২ জনকে বদলি করা হয়। এর মধ্যে প্রায় ২০০ জন ঘুষের মাধ্যমে পছন্দের কর্মস্থলে বদলি বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, জনপ্রতি ৫০ থেকে ৬০ লাখ টাকা ঘুষের বিনিময়ে পছন্দের সাব-রেজিস্ট্রি অফিসে পদায়ন দেওয়া হয়েছে। এমনকি ঘুষের প্রতিশ্রুত অর্থ পরিশোধ না করায় অনেক ক্ষেত্রে বদলির আদেশ স্থগিত বা পরিবর্তন করার ঘটনাও ঘটেছে। কাউকে কাউকে ছয় থেকে সাত মাসের মধ্যে তিন থেকে চারবার পর্যন্ত বদলি করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

প্রচলিত নীতিমালা অনুযায়ী ‘এ’, ‘বি’ ও ‘সি’ গ্রেডের অফিসে একই গ্রেডের কর্মকর্তাদের পদায়নের বিধান থাকলেও, ওই সময়ে তা মানা হয়নি বলে অভিযোগ। বরং ঘুষের বিনিময়ে নিম্ন গ্রেডের কর্মকর্তাদের উচ্চতর গ্রেডের অফিসে পদায়ন দেওয়া হয়েছে। অন্যদিকে ঘুষ দিতে অস্বীকৃতি জানানো কর্মকর্তাদের অনেককে ‘শাস্তিমূলকভাবে’ নিম্ন গ্রেডের অফিসে বদলি করা হয়েছে এবং বারবার বদলির মুখে পড়তে হয়েছে।

বদলি প্রক্রিয়ায় অনিয়মের মাত্রা বাড়তে থাকায় গত বছরের ১ জুন আইন মন্ত্রণালয় একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করে, যেখানে স্পষ্টভাবে বলা হয় বদলি ও পদায়নে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই এবং এ ধরনের প্রলোভন বা প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। তবে অভিযোগ রয়েছে, ওই সতর্কতা জারির আগেই বিপুল অঙ্কের ঘুষ লেনদেন সম্পন্ন হয়।

এই আবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

আলী খামেনির শেষকৃত্যের সময়সূচি ঘোষণা করল ইরান

মেলবোর্ন, ২৪ জুন- চলতি বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যানুষ্ঠানের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে…

‘বারবার মনে হচ্ছিল যদি মাইন বিস্ফোরণ হয়, কী হবে আমাদের’

মেলবোর্ন, ২৪ জুন-  প্রায় চার মাস বা ১১৫ দিন ধরে পারস্য উপসাগরে আটকে থাকার পর অবশেষে যুদ্ধ ও মাইনের ঝুঁকি অতিক্রম করে হরমুজ প্রণালি পেরিয়েছে…

ধর্ষণের পর হত্যা করা হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে

মেলবোর্ন, ২৪ জুন- রংপুরের তারাগঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় মুজাহিদ ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক…

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

মেলবোর্ন, ২৪ জুন- যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট…

ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুক হামলা, নিহত ২; হামলাকারী আটক

মেলবোর্ন, ২৪ জুন- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বুট কাউন্টি লাইব্রেরির চিকো শাখায় ভয়াবহ বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একটি শিশু। হামলার…

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ১৮ জনের মৃত্যু

মেলবোর্ন, ২৩ জুন- ইউরোপজুড়ে বয়ে যাওয়া ভয়াবহ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্রান্স, স্পেন, ইতালি, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে তাপমাত্রা অতীতের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। চরম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au