বিশ্ব

যুদ্ধবিরতি ‘লঙ্ঘনের’ জেরে ইসরায়েলি শহরে হামলার খবর দিল হেজবুল্লাহ

  • 8:12 pm - April 10, 2026
  • পঠিত হয়েছে:৪১ বার
গত রাতে ইসরায়েলের তেল আবিবে তোলা ছবিতে দেখা যাচ্ছে, লেবাননের হিজবুল্লাহর পক্ষ থেকে হামলার সতর্কবার্তা পাওয়ার পর বাসিন্দারা আশ্রয়ের সন্ধানে ছুটছেন, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ এপ্রিল- যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে উত্তর ইসরায়েলের একটি শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননভিত্তিক শিয়া সংগঠন ।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। এর প্রতিক্রিয়ায় শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে তারা সীমান্তবর্তী এবং আপার গ্যালিলি অঞ্চলের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, “আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরায়েল-আমেরিকার আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই জবাব অব্যাহত থাকবে।”

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। এদিকে পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট -এর উদ্যোগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও, লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইঙ্গিত দিয়েছে, এই যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।

অন্যদিকে, আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী দাবি করেছে, লেবাননও এই চুক্তির অন্তর্ভুক্ত ছিল। ফলে যুদ্ধবিরতির শর্ত ও পরিধি নিয়ে নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে, যা অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

জাতীয় সংসদের চলতি অধিবেশনে একদিনে ৯১টি বিল পাস

মেলবোর্ন, ১১ এপ্রিল- জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের অংশ হিসেবে একদিনেই মোট ৯১টি বিল পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল)…

আলোচনা ব্যর্থ হলে ইরানকে ছিন্নভিন্ন করে দেওয়া হবে, ট্রাম্পের ‍হুঁশিয়ারি

মেলবোর্ন, ১১ এপ্রিল- ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ বন্ধে পাকিস্তানে শান্তি আলোচনা শুরুর আগেই তেহরানকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি আলোচনা ব্যর্থ হলে…

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু শনিবার, কঠোর নিরাপত্তায় প্রস্তুত ইসলামাবাদ

মেলবোর্ন, ১১ এপ্রিল- শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উচ্চপর্যায়ের বৈঠককে ঘিরে ইতোমধ্যে কঠোর নিরাপত্তা…

মুক্তির আগেই অনলাইনে ফাঁস বিজয়ের শেষ সিনেমা!

মেলবোর্ন, ১১ এপ্রিল- মুক্তির আগেই বড় ধাক্কা খেল দক্ষিণী তারকা থালাপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র জন নায়গণ। ছবিটির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য এবং একটি গানের অংশ…

ভারতের উত্তরপ্রদেশে পুণ্যার্থী বোঝাই নৌকা ডুবে নিহত ১০

মেলবোর্ন, ১১ এপ্রিল- ভারতের উত্তরপ্রদেশের যমুনা নদীতে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। শুক্রবার দুপুরে…

ইরান ‘সৎভাবে’ এগোলে যুক্তরাষ্ট্র সহযোগিতার হাত বাড়াবে: জেডি ভান্স

মেলবোর্ন, ১১ এপ্রিল- পাকিস্তানে আসন্ন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে সামনে রেখে ইরান “সৎভাবে” এগোলে সহযোগিতার হাত বাড়ানোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ কথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au