আলী খামেনির শেষকৃত্যের সময়সূচি ঘোষণা করল ইরান
মেলবোর্ন, ২৪ জুন- চলতি বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যানুষ্ঠানের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে…
মেলবোর্ন, ১১ এপ্রিল- নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নামার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। সেখান থেকে তার লালমনিরহাটে দুই দিনের সফরে যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দরের রেস্টরুমে অবস্থানকালে হঠাৎ মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি অনুভব করেন তিনি।
পরিস্থিতি খারাপ হওয়ায় তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার জানান, প্রথমে তাকে বেলা ১২টা ১০ মিনিটে একটি নিয়মিত ফ্লাইটে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি।
পরে দুপুর দেড়টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স রওনা দিয়েছে এবং সৈয়দপুর পৌঁছানোর পর মন্ত্রীকে দ্রুত রাজধানীতে স্থানান্তর করা হবে।
ঘটনার পর স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে এবং মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন সংশ্লিষ্টরা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au