খেলা

ডোপ টেস্টে পজিটিভ,

দুই বছরের জন্য নিষিদ্ধ ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত

  • 6:18 pm - April 12, 2026
  • পঠিত হয়েছে:২০২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১২ এপ্রিল- বাংলাদেশের অন্যতম সফল ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ায় আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের প্রতিযোগিতা থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। বিশ্বব্যাপী ক্রীড়াক্ষেত্রে ডোপিংবিরোধী নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৯ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ইসলামিক সলিডারিটি গেমসের আগে ঢাকায় নেওয়া নমুনা পরীক্ষায় ডোপ পজিটিভ ধরা পড়ে। এরপর দীর্ঘ প্রক্রিয়া শেষে ওয়াডা চূড়ান্ত সিদ্ধান্ত জানায়।

২০১৬ ও ২০১৯ সালের এসএ গেমস-এ স্বর্ণজয়ী এই ক্রীড়াবিদ জানান, তিনি শাস্তির বিরুদ্ধে আপিল করবেন। মাবিয়ার দাবি, পায়ের ব্যথা ও ফোলাভাবের কারণে চিকিৎসকের পরামর্শে ওষুধ গ্রহণ করেছিলেন এবং সেই ওষুধের প্রেসক্রিপশনও ছিল। তবে সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী নিষিদ্ধ তালিকাভুক্ত ওষুধ গ্রহণের আগে অনুমোদন না নেওয়ায় এই শাস্তির মুখে পড়তে হয়েছে বলে জানা গেছে।

ক্রীড়া চিকিৎসকদের মতে, কোনো ক্রীড়াবিদ যদি চিকিৎসার প্রয়োজনে ডোপিং তালিকাভুক্ত ওষুধ গ্রহণ করতে চান, তবে তা আগে সংশ্লিষ্ট ফেডারেশন বা অ্যান্টি ডোপিং কর্তৃপক্ষকে জানিয়ে অনুমতি নিতে হয়। অন্যথায় সেটি নিয়ম লঙ্ঘন হিসেবে গণ্য হয়।

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি মূলত খেলোয়াড় ও অলিম্পিক কর্তৃপক্ষের মধ্যে সীমাবদ্ধ। তবে মাবিয়াকে মানসিকভাবে সহায়তা করা হবে এবং নিষেধাজ্ঞার সময়েও যেন তিনি অনুশীলন চালিয়ে যেতে পারেন, সে ব্যবস্থা রাখা হবে।

এই ঘটনার পর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবিষ্যতে ক্রীড়াবিদদের মধ্যে ডোপিং বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। আসন্ন এশিয়ান গেমস ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতাকে সামনে রেখে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধীনে পরিচালিত ওয়াডার নির্দেশনা অনুযায়ী বিশ্বের সব ক্রীড়াবিদকে নিয়মিত ডোপ টেস্টের আওতায় থাকতে হয় এবং পজিটিভ প্রমাণিত হলে শাস্তি ভোগ বাধ্যতামূলক।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au