বাংলাদেশ

এবার সরকারিভাবে পালন হচ্ছে না ঐতিহাসিক মুজিবনগর দিবস

  • 3:52 pm - April 17, 2026
  • পঠিত হয়েছে:২০১ বার
ঐতিহাসিক মুজিবনগর দিবস। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ এপ্রিল- ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর দিবস এবার সরকারিভাবে পালিত হচ্ছে না। প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হলেও চলতি বছরে সরকারের পক্ষ থেকে কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। বিষয়টি ঘিরে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। সেই সময় বৈদ্যনাথ তলাকে ‘মুজিবনগর’ নামকরণ করে এটিকে অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়। এই শপথগ্রহণের মধ্য দিয়েই বিশ্বদরবারে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি তাই বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর মুজিবনগরের ইপিআর ক্যাম্পের দায়িত্ব নেন ১২ জন আনসার সদস্য। তারা ভারত থেকে আসা যুদ্ধের রসদ সংগ্রহ করে তৎকালীন এসডিও তৌফিক-ই-এলাহীর কাছে হস্তান্তর করতেন, যা পরবর্তীতে দেশের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পাঠানো হতো।

১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের নিয়ে ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় অস্থায়ী সরকার, যা প্রবাসী সরকার নামেও পরিচিত। নিরাপদ স্থানের সন্ধানে এই সরকারের শপথ অনুষ্ঠানের জন্য মুজিবনগরকে বেছে নেওয়া হয়। ১৬ এপ্রিল স্থানীয় সংগ্রাম কমিটি ও গ্রামবাসীদের সহায়তায় বর্তমান মুজিবনগর স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন করে মঞ্চ প্রস্তুত করা হয়। ওই রাতেই ভারতীয় সেনারা পুরো এলাকা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করে।

পরদিন ১৭ এপ্রিল সকালে জাতীয় চার নেতা সেখানে উপস্থিত হন। দেশি-বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এবং ১২ জন আনসার সদস্য গার্ড অব অনার প্রদান করেন। শপথবাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী এবং গার্ড অব অনারের নেতৃত্ব দেন তৎকালীন পুলিশ সুপার মাহবুবউদ্দিন আহমেদ। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ ভারতে চলে যান এবং সেখান থেকেই মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়।

সেদিনের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রত্যক্ষ অংশগ্রহণকারী বাকের আলী বলেন, ১৯৭১ সালের ইতিহাস ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। তিনি মনে করেন, মুজিবনগর দিবস রাষ্ট্রীয়ভাবে পালন না করা হলে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই দলমত নির্বিশেষে প্রতিটি সরকারের উচিত এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা।

মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও লেখক রফিকুর রশীদ রিজভী বলেন, ১৭ এপ্রিল গঠিত সরকারই ছিল বাংলাদেশের প্রথম সাংবিধানিক সরকার। এই সরকারের শপথ গ্রহণ না হলে আন্তর্জাতিকভাবে মুক্তিযুদ্ধের বৈধতা প্রশ্নবিদ্ধ হতে পারত। তিনি বলেন, এই সরকারের নেতৃত্বেই পুরো জাতি ঐক্যবদ্ধ হয় এবং ১১টি সেক্টরে যুদ্ধ পরিচালিত হয়। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণও এই সরকারের অধীনেই সম্পন্ন হয়। তার মতে, মুজিবনগর সরকারকে অস্বীকার করা মানে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করা।

এদিকে দিবসটি উপলক্ষে কোনো ধরনের প্রস্তুতি না থাকায় স্থানীয়দের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। তারা যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস পালনের দাবি জানিয়েছেন।

মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায় জানান, এখন পর্যন্ত সরকার থেকে মুজিবনগর দিবস পালনের বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলে তা বাস্তবায়নের জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। তবে নির্দেশনা না এলে এ বছর দিবসটি সরকারিভাবে পালিত হবে না।

 

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au