বাংলাদেশ

সমুদ্রপথে সবচেয়ে প্রাণঘাতী বছর ২০২৫: ইউএনএইচসিআর

  • 1:07 am - April 18, 2026
  • পঠিত হয়েছে:২১২ বার
ইউএনএইচসিআর, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ এপ্রিল- ২০২৫ সালে আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্রপথে যাত্রা ভয়াবহ রূপ নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

শুক্রবার (১৭ এপ্রিল) জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র বাবার বালোচ জানান, চলতি বছরে প্রায় ৯০০ জন রোহিঙ্গা শরণার্থী সমুদ্রপথে মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সমুদ্রপথে এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী বছর হিসেবে চিহ্নিত হয়েছে।

ইউএনএইচসিআর-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সাড়ে ছয় হাজারেরও বেশি রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় অংশ নেন। তাদের মধ্যে প্রতি সাতজনের একজন নিখোঁজ বা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যা বিশ্বের প্রধান সমুদ্রপথগুলোর মধ্যে সর্বোচ্চ মৃত্যুহার।

সংস্থাটি আরও জানায়, সাম্প্রতিক বছরগুলোতে সমুদ্রপথে যাত্রাকারীদের অর্ধেকের বেশি নারী ও শিশু, এবং এই প্রবণতা ২০২৬ সালেও অব্যাহত রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ২৮০০-এর বেশি রোহিঙ্গা এই বিপজ্জনক পথ পাড়ি দিয়েছেন।

সবচেয়ে ভয়াবহ ঘটনার একটি ঘটে ২৬ মার্চ, যখন বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া একটি অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা আন্দামান সাগরে ডুবে যায়। এতে প্রায় ২৫০ জন নিখোঁজ হন বলে ধারণা করা হচ্ছে। পরে ৯ এপ্রিল ৯ জন জীবিত উদ্ধার হন।

ইউএনএইচসিআর জানায়, মানবপাচার, শোষণ এবং মৃত্যুঝুঁকি থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের এই যাত্রা থেমে নেই। অধিকাংশ নৌকা কক্সবাজার বা মিয়ানমারের রাখাইন অঞ্চল থেকে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার দিকে যাত্রা করে।

সংস্থাটি বলছে, রোহিঙ্গাদের বড় অংশই নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ পেলে মিয়ানমারে ফিরে যেতে চান। তবে চলমান সংঘাত, নিপীড়ন এবং নাগরিকত্ব সংকটের কারণে তাদের সামনে বাস্তব কোনো নিরাপদ পথ নেই।

এদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। শিক্ষা, জীবিকা ও নিরাপত্তাহীনতা অনেককে ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় ঠেলে দিচ্ছে।

ইউএনএইচসিআর আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে, তারা যেন সংকটের মূল কারণ সমাধানে কাজ করে, নিরাপদ অভিবাসন পথ বাড়ায় এবং পাচার রোধে আঞ্চলিক সহযোগিতা জোরদার করে। বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন, যাদের বড় অংশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au