বিশ্ব

ভারত–রাশিয়ার প্রতিরক্ষা চুক্তি, একে অপরের ভূখণ্ডে সেনা মোতায়েনের সুযোগ

  • 4:03 am - April 19, 2026
  • পঠিত হয়েছে:২৫৭ বার
ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৯ এপ্রিল- দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে নতুন প্রতিরক্ষা চুক্তি সই করেছে ভারত ও রাশিয়া। এই চুক্তির আওতায় প্রয়োজনে একে অপরের ভূখণ্ডে সর্বোচ্চ তিন হাজার পর্যন্ত সেনা মোতায়েন করতে পারবে দুই দেশ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করতে এবং যৌথ কার্যক্রমকে আরও কার্যকর করতে এই চুক্তি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ককে নতুন মাত্রা দেবে।

রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, এই চুক্তির আওতায় শুধু স্থলসেনাই নয়, উভয় দেশ একে অপরের ভূখণ্ডে যুদ্ধজাহাজ নোঙর করা এবং সামরিক বিমান মোতায়েনের সুযোগও পাবে। পাশাপাশি আকাশপথ ব্যবহার এবং বিমানঘাঁটির অবকাঠামো ব্যবহারের ক্ষেত্রেও পারস্পরিক সুবিধা দেওয়া হবে।

চুক্তিটি অনুমোদন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তার ভারত সফরের আগে। এই চুক্তির মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে সামরিক ইউনিট মোতায়েন, লজিস্টিক সহায়তা এবং যৌথ কার্যক্রম পরিচালনার জন্য একটি সুসংগঠিত কাঠামো তৈরি করা।

এছাড়া, যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণ কার্যক্রম, মানবিক সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনার সময় একে অপরকে রসদ সহায়তা দেওয়ার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে এই চুক্তি দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে এবং প্রতিরক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au