বাংলাদেশ

তনু হত্যা: রিমান্ড শেষে সেনা কর্মকর্তা হাফিজুর কারাগারে

  • 2:35 am - April 26, 2026
  • পঠিত হয়েছে:২৭৪ বার
তনু হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমান কারাগারে ,ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৬ এপ্রিল- কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন আসামি, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে বিচারক ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের প্রস্তাব দেন। তবে হাফিজুর রহমান জবানবন্দি দিতে অস্বীকৃতি জানালে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকার পরিদর্শক তারিকুল ইসলাম।

তদন্ত কর্মকর্তা জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় হাফিজুর রহমান কিছু তথ্য দিয়েছেন, তবে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এই পর্যায়ে তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু প্রকাশ করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে এই মামলার সঙ্গে জড়িত সন্দেহে আরও দুই অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে খোঁজা হচ্ছে এবং কাউকে আটক করা হলে তা জানানো হবে বলে জানান তিনি।

নিহত তনুর ভাই আনোয়ার হোসেন রুবেল বলেন, তদন্ত কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী তারা কুমিল্লা কারাগারের সামনে উপস্থিত থাকলেও পরে জানতে পারেন আসামিকে ইতোমধ্যে কারাগারে নেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে কুমিল্লার আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিন তাকে ঢাকায় নিয়ে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সালের মে মাসে সিআইডির তদন্তে তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনায় তিনজন পুরুষের শুক্রাণুর অস্তিত্ব পাওয়া যায়। তবে সে সময় তা কোনো নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে মিলিয়ে দেখা হয়নি। চলতি বছরের ৬ এপ্রিল তিনজন সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সেনাসদস্যের ডিএনএ ক্রস-ম্যাচের জন্য আদালতে আবেদন করা হয়। আদালতের অনুমতি পাওয়ার পরই নতুন করে তদন্ত তৎপরতা জোরদার করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকার একটি জঙ্গল থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি সেসময় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং দীর্ঘদিন ধরেই এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগ রয়ে গেছে।

এই শাখার আরও খবর

মেসির বিদায়ে নেইমারের আবেগঘন বার্তা

লিওনেল মেসির সঙ্গে নেইমার জুনিয়রের সম্পর্কটা শুধু মাঠের সতীর্থের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের বন্ধুত্বও ফুটবলবিশ্বে বেশ আলোচিত। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় গড়ে উঠেছিল তাদের দারুণ…

রাজনীতি থেকে সংসার, রহস্যমানবী বাঁধনকে নিয়ে কেন এত বিতর্ক?

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়…

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল দেশ, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষক, অভিভাবক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেছে…

অভিবাসন কমানোর পরিকল্পনায় প্রবীণসেবা কর্মীরাও ঝুঁকিতে

অস্ট্রেলিয়ার বিরোধী জোটের প্রস্তাবিত অভিবাসন কমানোর পরিকল্পনায় দেশটির প্রবীণসেবা খাতে কর্মরত কিছু কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে স্বীকার করেছেন বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর। একই সঙ্গে…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে তিন দলের তিন পরিকল্পনা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি, বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট এবং ওয়ান নেশন পার্টির মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। তিন দলই বর্তমানের তুলনায় অভিবাসন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au