বাংলাদেশ

জঙ্গি হামলার সতর্কতায় শাহজালালসহ সব বিমানবন্দরে কড়াকড়ি নিরাপত্তা

নজরদারি জোরদার

  • 8:42 pm - April 27, 2026
  • পঠিত হয়েছে:২০৫ বার
জঙ্গি হামলার সতর্কতায় শাহজালালসহ সব বিমানবন্দরে কড়াকড়ি নিরাপত্তা , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ এপ্রিল- দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে সম্ভাব্য জঙ্গি হামলার গোয়েন্দা সতর্কতার প্রেক্ষিতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, পুলিশ সদর দফতর থেকে জারি করা সতর্কবার্তার পরপরই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমাত্রার সতর্কতা জারি করে। এর আওতায় বিমানবন্দরে দায়িত্ব পালনকারী সব আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিমানবন্দরের প্রবেশপথ, অ্যারাইভাল ও ডিপারচার টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। পোশাকধারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যাত্রী ও মালামাল তল্লাশি আরও কঠোর করা হয়েছে এবং সন্দেহজনক কিছু দেখলেই তাৎক্ষণিকভাবে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত সরাসরি কোনো নিরাপত্তা হুমকি শনাক্ত হয়নি, তবে আগাম সতর্কতার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, “নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের ঘাটতি না থাকে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরের প্রতিটি প্রবেশপয়েন্ট বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে।”

এদিকে, বাংলাদেশ পুলিশ সদর দফতরের পক্ষ থেকে জারি করা একটি অভ্যন্তরীণ চিঠিতে জানানো হয়েছে, একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্যরা সাম্প্রতিক সময়ে সক্রিয় যোগাযোগ বজায় রাখছে এবং তারা দেশের বিভিন্ন স্পর্শকাতর স্থাপনায় সমন্বিত হামলার পরিকল্পনা করতে পারে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। বিষয়টি গোয়েন্দা সংস্থাগুলো গুরুত্বসহকারে তদন্ত করছে।

সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সামরিক স্থাপনা, উপাসনালয়, বিনোদনকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, জঙ্গি গোষ্ঠীটি হামলার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়।

এই প্রেক্ষাপটে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার, তথ্য সমন্বয় বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au