বিশ্ব

গণমাধ্যম এড়িয়ে ইরান ইস্যুতে সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র

  • 3:53 am - April 28, 2026
  • পঠিত হয়েছে:২৩৫ বার
হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ এপ্রিল- ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় গণমাধ্যমকে সম্পূর্ণভাবে বাইরে রাখতে চায় যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের সংবেদনশীল আলোচনা প্রকাশ্যে নয়, বরং সরাসরি কূটনৈতিক চ্যানেলেই এগিয়ে নিতে আগ্রহী তারা।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস বলেন, ইরানকে ঘিরে আলোচনাগুলো অত্যন্ত স্পর্শকাতর, তাই সংবাদমাধ্যমের মাধ্যমে দরকষাকষির কোনো সুযোগ নেই। তিনি জানান, এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান স্পষ্ট রেখেই এগোচ্ছে।

হোয়াইট হাউসের অবস্থান তুলে ধরে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মনে করে, আলোচনার নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে এবং যেকোনো চুক্তিতে পৌঁছাতে হলে তা অবশ্যই মার্কিন জনগণের স্বার্থ রক্ষা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার নিশ্চয়তা দিতে হবে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরাইল ইরানের ওপর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার জন্য চাপ বাড়াচ্ছে। তাদের অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। যদিও তেহরান শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামকে ‘পারমাণবিক ধূলিকণা’ হিসেবে উল্লেখ করে তা হস্তান্তরের দাবি জানিয়েছেন। এর আগে তিনি দাবি করেছিলেন, স্বল্প সময়ের সংঘাতে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বর্তমান কূটনৈতিক প্রচেষ্টায় পারমাণবিক ইস্যু নিয়ে কোনো আলোচনা সম্ভব নয়। ফলে দুই পক্ষের অনড় অবস্থানের মধ্যেই গোপন ও জটিল আলোচনা এগিয়ে চলছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au