বিশ্ব

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন মমতা 

  • 4:20 pm - April 29, 2026
  • পঠিত হয়েছে:১৬৪ বার
সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৯ এপ্রিল-পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের আগের রাত থেকেই কেন্দ্রীয় বাহিনী এলাকায় অত্যাচার চালাচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিন ভবানীপুরে বিভিন্ন বুথ পরিদর্শনের সময় মোবাইল ফোনে কিছু ছবি দেখিয়ে তিনি এসব অভিযোগ সামনে আনেন।

মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ৭০ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলরের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী হামলা চালিয়েছে। তাঁর অভিযোগ অনুযায়ী, গত রাত আনুমানিক ২টার দিকে স্থানীয় পুলিশের উপস্থিতি ছাড়াই সিআরপিএফ বাহিনী ওই বাড়িতে ঢুকে পড়ে। তখন বাড়িতে কাউন্সিলর উপস্থিত ছিলেন না, তবে তাঁর স্ত্রী ও সন্তান ছিল। সেই সময় তাদের মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া ভাঙড় এলাকায় পুলিশের বিরুদ্ধেও মারধরের অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, ভাঙড়ের বিজয়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে মারধর করার ঘটনা ঘটেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, নির্বাচনের সময় এমন আচরণ করে কেন্দ্রীয় বাহিনী ও কিছু প্রশাসনিক কর্তৃপক্ষ ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে। তাঁর ভাষায়, “এভাবে অত্যাচার চললে মানুষ কীভাবে ভোট দেবে?” তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার জন্য জোর করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলছে।

তিনি তৃণমূল কর্মীদের মনোবল নিয়ে মন্তব্য করে বলেন, তাঁদের কর্মীরা প্রয়োজনে প্রাণ দিতে প্রস্তুত, কিন্তু নিজেদের অবস্থান থেকে সরবে না।

এদিন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিভিন্ন স্থান থেকে আনা কিছু পর্যবেক্ষক এবং কিছু পুলিশ কর্মকর্তাকে ব্যবহার করে স্থানীয় থানাগুলোর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি দাবি করেন, সারা রাত তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং লক্ষ্য করেছেন যে পর্যবেক্ষকেরা স্থানীয় থানায় গিয়ে তৃণমূল কর্মীদের গ্রেপ্তারের জন্য চাপ দিচ্ছেন।

 

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au