বিশ্ব

নন্দীগ্রাম থেকে শান্তির বার্তা শুভেন্দু অধিকারীর, ‘আইন হাতে তুলবেন না’ নির্দেশ বিজেপি কর্মীদের

  • 7:09 pm - May 06, 2026
  • পঠিত হয়েছে:১৫৮ বার
শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত

মেলবোর্ন,৬ মে-  পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম থেকে দলীয় নেতা-কর্মীদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার (৬ মে) সকালে তিনি স্পষ্ট করে বলেন, অতীতের অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে কেউ যেন আইন নিজের হাতে না তুলে নেয়।

নন্দীগ্রাম ও ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, পূর্বতন তৃণমূল সরকারের সময়ে অনেক অত্যাচার হয়েছে, তবে তার জবাব আইন অনুযায়ীই দেওয়া হবে। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “ওরা যা করেছে, আপনারা তা করবেন না। শান্তি বজায় রাখুন।” পাশাপাশি কয়েক দিনের জন্য বিজয় মিছিল স্থগিত রাখারও নির্দেশ দেন তিনি। পুলিশের অনুমতি নিয়ে পরে শান্তিপূর্ণভাবে মিছিল করার পরামর্শ দেন এবং তৃণমূলের দলীয় কার্যালয়ে কোনো ধরনের হামলা বা ভাঙচুর না করার আহ্বান জানান।

শুভেন্দু অধিকারী জানান, অতীতের সমস্ত মামলা নতুন করে খতিয়ে দেখা হবে এবং ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী আইনি প্রক্রিয়ায় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আশ্বাস দেন, আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে।

একই সঙ্গে তিনি উন্নয়নের প্রতিশ্রুতিও দেন। নন্দীগ্রামে নতুন ইংরেজি মাধ্যম স্কুল, আইটিআই কলেজ স্থাপন এবং কৃষিক্ষেত্রে বছরে দুইবার ধান চাষের সুযোগ তৈরির কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব তিনি নিজেই নেবেন।

বিজেপি সরকারকে দীর্ঘমেয়াদি করার লক্ষ্যও তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, জনগণ একবার আস্থা রেখেছে, সেই আস্থা ধরে রাখতে উন্নয়নমূলক কাজই হবে প্রধান অগ্রাধিকার। তবে নন্দীগ্রাম ও ভবানীপুর—এই দুই কেন্দ্রের মধ্যে কোনটি তিনি রাখবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্ব নেবে বলেও জানান তিনি।

এই শাখার আরও খবর

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au