বিশ্ব

যুক্তরাষ্ট্রে সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল

  • 12:05 am - May 09, 2026
  • পঠিত হয়েছে:১৭১ বার
যুক্তরাষ্ট্রে সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল

মেলবোর্ন, ৮ মে-  সন্তানের ভরণপোষণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে এবার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যেসব আমেরিকান নাগরিক দুই হাজার ৫০০ ডলারের বেশি সন্তানের ভরণপোষণ বকেয়া রাখবেন, তাদের পাসপোর্ট বাতিল করা হতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন নীতিমালা অনুযায়ী, এই ধরনের বকেয়া থাকা ব্যক্তিদের পাসপোর্ট ব্যবহার করে আন্তর্জাতিক ভ্রমণ করার সুযোগ বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে বকেয়া পরিশোধ না করা পর্যন্ত নতুন পাসপোর্টও ইস্যু করা হবে না।

কর্তৃপক্ষ বলছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো বাবা-মায়ের আর্থিক দায়িত্ব নিশ্চিত করা এবং শিশুদের কল্যাণ রক্ষা করা। যারা সন্তানের খরচ পরিশোধে গাফিলতি করছেন, তাদের দ্রুত অর্থ পরিশোধে উৎসাহিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ১৯৯৬ সালের একটি আইনে বলা আছে, নির্দিষ্ট সীমার বেশি ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের বিধান রয়েছে। তবে এতদিন এই আইন খুব বেশি কার্যকরভাবে প্রয়োগ করা হতো না। সাধারণত পাসপোর্ট নবায়নের সময়ই এ ধরনের ব্যবস্থা নেওয়া হতো।

নতুন নীতিমালায় মার্কিন পররাষ্ট্র দপ্তর ও স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়েছে, যাতে বকেয়া থাকা ব্যক্তিদের শনাক্ত করে তাদের পাসপোর্ট বাতিল করা যায়।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এই নিয়ম শুক্রবার থেকেই কার্যকর হতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে এর সময়সূচি এখনো নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যাদের পাসপোর্ট বাতিল হবে এবং যারা তখন যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করবেন, তাদের দেশে ফেরার জন্য মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের সহায়তা নিতে হবে।

এই পদক্ষেপকে অনেকেই কঠোর আইনি ব্যবস্থা হিসেবে দেখছেন, যা ভবিষ্যতে অভিভাবকদের আর্থিক দায়িত্ব পালনে আরও চাপ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে উত্তাল ঢাকা, আওয়ামী লীগ কি তাহলে ফিরছে?

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা…

আদাবর থানার পাশে দুই হাতবোমা বিস্ফোরণ

রাজধানীর ঢাকার আদাবর থানার পাশে দুটি হাতবোমা বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি…

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কেটে দেওয়া হলো রগ

ওটিএন বাংলা ডেস্ক :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আবুল কালাম নামে এক পুলিশ সদস্যের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। তাঁকে নির্জন বিলে ডেকে…

ঢাকার বারিধারায় বৈশাখী পরিবহনের বাসে আগুন

রাজধানীর বারিধারায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বারিধারার ‘জে’ ব্লক এলাকায় এ ঘটনা…

কক্সবাজারে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

কক্সবাজারের খরুলিয়ায় তিনটি মোটরসাইকেলে এসে একটি মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে ছয় ব্যক্তি। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি…

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতির মুখে কালি, পাশে রবীন্দ্রবিরোধী পোস্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখে কালি মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রতিকৃতিটির পাশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au