বিশ্ব

লোকসভায় কংগ্রেসের পাশে আর বসবে না ডিএমকে

  • 4:00 am - May 09, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৯ মে- ভারতের জাতীয় রাজনীতিতে বড় ধরনের ভাঙনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘ দুই দশকের রাজনৈতিক সঙ্গী কংগ্রেস ও দ্রাবিড় মুন্নেত্রা কাজাগামের (ডিএমকে) সম্পর্ক এবার আনুষ্ঠানিকভাবেই ভেঙে গেল। লোকসভায় কংগ্রেসের পাশে আর না বসার সিদ্ধান্ত জানিয়ে পৃথক আসন বিন্যাসের আবেদন করেছে ডিএমকে।

শুক্রবার লোকসভার স্পিকার ওম বিরালার কাছে চিঠি পাঠিয়ে এ সিদ্ধান্তের কথা জানান ডিএমকের সাংসদীয় নেত্রী কানিমোঝি করুণানিধি। চিঠিতে তিনি ‘পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি’র কথা উল্লেখ করে বলেন, বর্তমান বাস্তবতায় কংগ্রেস সদস্যদের পাশে বসা আর সমীচীন নয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, তামিলনাড়ুর সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণই এই বিচ্ছেদের মূল কারণ। রাজ্যের বিধানসভা নির্বাচনে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) নাটকীয় সাফল্য পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ঠিক সেই সময় দীর্ঘদিনের জোটসঙ্গী ডিএমকের অবস্থান উপেক্ষা করে কংগ্রেস টিভিকেকে সরকার গঠনে সমর্থন দেয়।

এই সিদ্ধান্তে ডিএমকের ভেতরে তীব্র ক্ষোভ তৈরি হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেসের এই অবস্থানকে ‘বিশ্বাসভঙ্গ’ হিসেবেই দেখছে ডিএমকে নেতৃত্ব।

২০০৪ সাল থেকে জাতীয় রাজনীতিতে একসঙ্গে পথ চলা কংগ্রেস ও ডিএমকে বহু গুরুত্বপূর্ণ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেয়। কেন্দ্রীয় রাজনীতিতেও দুই দলের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। তবে তামিলনাড়ুর সাম্প্রতিক ক্ষমতার সমীকরণ সেই সম্পর্কের ভিত নড়িয়ে দিয়েছে।

ডিএমকের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ‘জোট ভাঙা’ শব্দ ব্যবহার না করা হলেও লোকসভায় আলাদা বসার সিদ্ধান্তকে কার্যত রাজনৈতিক বিচ্ছেদ হিসেবেই দেখা হচ্ছে। এতে ভারতের বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এদিকে কংগ্রেসের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে দিল্লির রাজনৈতিক মহলে কংগ্রেস-ডিএমকে দূরত্বকে দক্ষিণ ভারতের রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

পারমাণবিক কূটনীতি: কীভাবে জ্বালানি দিয়ে বিশ্বে প্রভাব বিস্তার করছে রাশিয়া

মেলবোর্ন, ৯ মে- রাশিয়া কীভাবে বৈশ্বিক পারমাণবিক শক্তির বাজারে আধিপত্য গড়ে তুলেছে এবং এর মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি নির্ভরতার নেটওয়ার্ক তৈরি করেছে, তা নিয়ে একটি বিশ্লেষণধর্মী…

কংগ্রেস থেকে বিজেপি, তিন দশকের রাজনৈতিক যাত্রায় যেভাবে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু

মেলবোর্ন, ৯ মে- ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘ তিন দশকের সক্রিয় রাজনৈতিক যাত্রা পেরিয়ে অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন পূর্ব মেদিনীপুরের নেতা শুভেন্দু অধিকারী। কংগ্রেসের রাজনীতি…

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার অভিনন্দন

মেলবোর্ন, ৯ মে- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয়ের পর দলটির নবনির্বাচিত নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের…

উত্তরাঞ্চলে সামরিক অবকাঠামো উন্নয়নে বড় পরিকল্পনা বাংলাদেশ সরকারের

মেলবোর্ন, ৯ মে- বাংলাদেশের লালমনিরহাট ও বগুড়া বিমানঘাঁটির আধুনিকায়ন কাজকে ঘিরে কৌশলগত ও নিরাপত্তাগত গুরুত্ব বাড়ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বগুড়ায় একটি আন্তর্জাতিক মানের…

বালিতে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, উদ্বেগ বাড়ছে পর্যটন খাতে

মেলবোর্ন, ৯ মে- বিদেশি নাগরিকদের জড়িয়ে একের পর এক সহিংস হামলা, অপহরণ ও সংঘবদ্ধ অপরাধের ঘটনায় ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালিকে ঘিরে নতুন উদ্বেগ তৈরি…

হরমুজে ফের ইরান-যুক্তরাষ্ট্রের সংঘর্ষ, উত্তেজনা চরমে

মেলবোর্ন, ৯ মে- পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। যুদ্ধবিরতির আবহের মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে নতুন করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au