বিশ্ব

১১ হাজার ক্যারেট রুবি মিলল মিয়ানমারের মোগোকে

  • 8:56 pm - May 10, 2026
  • পঠিত হয়েছে:১৮৯ বার
১১ হাজার ক্যারেটের বিরল রুবি মিলল মিয়ানমারে । ছবি : সংগৃহীত

মেলবোর্ন,১০ মে- মিয়ানমারের মান্দালয় অঞ্চলের ঐতিহাসিক মোগোক খনি এলাকা থেকে ১১ হাজার ক্যারেট ওজনের একটি বিরল রুবি পাথর উদ্ধার করেছেন খনিশ্রমিকরা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এটি মিয়ানমারে এখন পর্যন্ত পাওয়া দ্বিতীয় বৃহত্তম রুবি হিসেবে বিবেচিত হচ্ছে। বিশাল আকৃতির এই রত্নটির ওজন প্রায় ২ দশমিক ২ কেজি বা ৪ দশমিক ৮ পাউন্ড।

গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব চলাকালে রুবিটি পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, পাথরটির লালচে-বেগুনি রঙ, হালকা হলুদ আভা ও উজ্জ্বল পৃষ্ঠ এটিকে অত্যন্ত মূল্যবান করে তুলেছে। মাঝারি স্বচ্ছতার হলেও এর গুণগত মান আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মিয়ানমারের মোগোক অঞ্চল বহুদিন ধরেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রত্নভান্ডার হিসেবে পরিচিত। বিশ্বের প্রায় ৯০ শতাংশ রুবি এখান থেকেই উৎপাদিত হয়। তবে দীর্ঘদিন ধরে চলমান গৃহযুদ্ধ, সামরিক নিয়ন্ত্রণ ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাতের কারণে অঞ্চলটি অস্থিতিশীল হয়ে উঠেছে।

২০২৪ সালে পালাউং জাতিগোষ্ঠীর সশস্ত্র সংগঠন তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি বা টিএনএলএ মোগোক এলাকার নিয়ন্ত্রণ নেয়। পরে চীনের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবে খনিগুলোর নিয়ন্ত্রণ আবার মিয়ানমার সেনাবাহিনীর হাতে ফিরে যায়।

মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, মিয়ানমারের রত্ন ব্যবসা দেশটির সামরিক সরকারের অন্যতম বড় অর্থের উৎস। ব্রিটেনভিত্তিক সংগঠন গ্লোবাল উইটনেস আন্তর্জাতিক গয়না ব্যবসায়ীদের মিয়ানমারের রত্ন কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

এর আগে ১৯৯৬ সালে মিয়ানমারে ২১ হাজার ৪৫০ ক্যারেট ওজনের বিশ্বের অন্যতম বৃহৎ রুবি পাওয়া গিয়েছিল। নতুন পাওয়া রুবিটি আকারে ছোট হলেও এর রঙ ও গুণগত মানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au