বিশ্ব

মমতা সরকারের সামাজিক প্রকল্প বাদ দেবেন না শুভেন্দু

  • 8:23 pm - May 11, 2026
  • পঠিত হয়েছে:২০৫ বার
মমতার প্রকল্প বহাল রাখার ঘোষণা শুভেন্দুর ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ মে-  পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর আগের সরকার চালু করা সামাজিক প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা থাকলেও সেসব প্রকল্প বন্ধ না করার ঘোষণা দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় চালু হওয়া সব সামাজিক প্রকল্পই বহাল থাকবে।

শুভেন্দু অধিকারী বলেন, “৩০ বছর আগের হোক বা ১০ বছর আগের, কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না।” তবে মৃত ব্যক্তি কিংবা ভারতীয় নাগরিক নন এমন কেউ যেন এসব সুবিধা না পান, তা নিশ্চিত করতে যাচাই-বাছাই আরও কঠোর করা হবে বলে জানান তিনি।

নতুন সরকার জানিয়েছে, সব প্রকল্পের তথ্যভান্ডার বা পোর্টাল হালনাগাদ করা হবে। কেন্দ্রীয় সরকারের ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে দাবি সরকারের।

বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস দাবি করেছিল, বিজেপি ক্ষমতায় এলে ‘লক্ষ্মীর ভান্ডার’, ‘যুবসাথী’-সহ একাধিক জনমুখী প্রকল্প বন্ধ হয়ে যাবে। তবে নির্বাচনের আগেই বিজেপি নেতৃত্ব জানিয়েছিল, কোনো প্রকল্পই বাতিল করা হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একই আশ্বাস দিয়েছিলেন।

এদিকে নতুন সরকার নারীদের জন্য আরও কিছু আর্থিক সহায়তা কর্মসূচির ঘোষণা দিয়েছে। ‘অন্নপূর্ণার ভান্ডার’ নামে নতুন একটি প্রকল্পের আওতায় প্রতি মাসে নারীদের ব্যাংক হিসাবে ৩ হাজার টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া দরিদ্র পরিবারের অন্তঃসত্ত্বা নারীদের ২১ হাজার টাকা সহায়তা এবং পুষ্টি সামগ্রী দেওয়ার কথাও জানিয়েছে সরকার।

অবিবাহিত ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতে স্নাতকে ভর্তি হওয়ার আগে এককালীন ৫০ হাজার টাকা দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বিমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও ও উজ্জ্বলা যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গকে সক্রিয়ভাবে যুক্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au