বিশ্ব

ব্যাঙ্ককে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা : চালকের শরীরে মিলল মাদকের উপস্থিতি

  • 1:02 am - May 19, 2026
  • পঠিত হয়েছে:২৮ বার
ব্যাঙ্ককে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা : চালকের শরীরে মিলল মাদকের উপস্থিতি । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ মে- থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। দুর্ঘটনার পর তদন্তে ট্রেনচালকের শরীরে মাদকের উপস্থিতি পাওয়ায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বিকেলে ব্যাঙ্ককের ব্যস্ত আসোক-দিন দ্যাং লেভেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তীব্র যানজটের কারণে একটি পাবলিক বাস রেললাইনের ওপর আটকে পড়লে দ্রুতগতির পণ্যবাহী ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রেনচালকের মূত্র পরীক্ষা করা হলে সেখানে মাদকের উপস্থিতি পাওয়া যায়। তবে কোন ধরনের মাদক শনাক্ত হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি। এ ঘটনায় ট্রেনচালকের বিরুদ্ধে বেপরোয়া চালনার অভিযোগ আনা হয়েছে।

শুধু ট্রেনচালকই নয়, বাসচালক এবং লেভেলক্রসিংয়ের ব্যারিয়ার পরিচালনার দায়িত্বে থাকা প্রহরীকেও অভিযুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই লেভেলক্রসিংয়ের ব্যারিয়ার এখনো হাতে পরিচালিত হয়, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।

থাইল্যান্ডের রেল পরিবহন বিভাগের মহাপরিচালক পিচেত কুনাধামরাকস জানান, দুর্ঘটনার পর দেশের সব ট্রেনচালক ও রেলকর্মীর জন্য বাধ্যতামূলক মাদক ও অ্যালকোহল পরীক্ষা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ট্রেনের ব্ল্যাক বক্সের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটির প্রায় ১০০ মিটার দূরে থাকতেই জরুরি ব্রেক প্রয়োগ করেছিলেন চালক। কিন্তু এত কম দূরত্বে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আসোক-দিন দ্যাং লেভেলক্রসিং ব্যাঙ্ককের অন্যতম ব্যস্ত এলাকা। প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন সেখানে চলাচল করে।

থাইল্যান্ডের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর আমর্ন ফিমার্নমাস বলেন, প্রতিদিন এক লাখের বেশি যানবাহন ওই লেভেলক্রসিং ব্যবহার করে, যা নিরাপদ সীমার চেয়েও অনেক বেশি।

তার ভাষায়, মানুষ ধীরে ধীরে ঝুঁকিকে স্বাভাবিক হিসেবে নিতে শুরু করেছে, আর এ ধরনের মানসিকতাই বড় দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে।

ঘটনার পর আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও উদ্ধারকর্মীরা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠালো ইরান

মেলবোর্ন, ১৯ মে- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন কূটনৈতিক প্রস্তাব পাঠিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো এই প্রস্তাবে যুদ্ধবিরতি ও পারস্পরিক…

ডেঙ্গু আক্রান্ত আরো ২৮ জন হাসপাতালে ভর্তি

মেলবোর্ন, ১৯ মে- দেশে আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে…

মধ্যপ্রাচ্য উত্তেজনার মাঝেই সৌদিতে যুদ্ধবিমান ও সৈন্য পাঠাল পাকিস্তান

মেলবোর্ন, ১৯ মে-  মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সৌদি আরবে বড় ধরনের সামরিক শক্তি মোতায়েন করেছে পাকিস্তান। ইসলামাবাদ রিয়াদে এক স্কোয়াড্রন যুদ্ধবিমান, আকাশ…

বিশ্ব রেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

মেলবোর্ন,  ১৮ মে- মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরি ও লিটন দাসের ধারাবাহিক ব্যাটিংয়ে পাকিস্তানের সামনে বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। সিলেট টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৯০…

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

মেলবোর্ন,  ১৮ মে- বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী বৃহস্পতিবার ২৮ মে সারা দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র…

পশ্চিমবঙ্গে নারীদের জন্য বড় ঘোষণা, ফ্রি বাসযাত্রা ও ‘অন্নপূর্ণা’ প্রকল্পে মিলবে ৩ হাজার রুপি

মেলবোর্ন, ১৮ মে-  ভারতের পশ্চিমবঙ্গে নারীদের জন্য একাধিক বড় সামাজিক সুবিধা ঘোষণা করেছে নতুন বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। ‘অন্নপূর্ণা’ প্রকল্পের আওতায় যোগ্য নারীদের প্রতি মাসে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au