ইংল্যান্ডের সাবেক অধিনায়ক আর নেই
মেলবোর্ন, ১৯ মে- ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রীড়াঙ্গনের অন্যতম বরেণ্য ব্যক্তিত্ব মাইক স্মিথ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তার…
মেলবোর্ন, ১৯ মে- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন কূটনৈতিক প্রস্তাব পাঠিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো এই প্রস্তাবে যুদ্ধবিরতি ও পারস্পরিক আস্থা পুনর্গঠনের বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, তেহরান ১৪ দফার একটি নতুন প্রস্তাব ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে। ইরানি আলোচকদের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই প্রস্তাবের মূল লক্ষ্য হলো যুদ্ধের অবসান ঘটানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তোলা।
এদিকে এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী গোপনে ইরান সফর করছেন। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তিনি তেহরানে পৌঁছান এবং ইতোমধ্যে তার সফরের মেয়াদ তিন দফা বাড়ানো হয়েছে। বিশ্লেষকদের ধারণা, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ স্থাপনে ইসলামাবাদ গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
অন্যদিকে একই সময়ে সৌদি আরবে বড় ধরনের সামরিক মোতায়েন করেছে পাকিস্তান। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইসলামাবাদ রিয়াদে প্রায় ৮ হাজার সেনা, এক ডজনের বেশি যুদ্ধবিমান এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার সময়েই এই মোতায়েন সম্পন্ন হয়। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সৌদি আরবের ওপর সম্ভাব্য হামলা প্রতিহত করতেই এই সামরিক সহায়তা দেওয়া হয়েছে।
সূত্রগুলো জানায়, পাকিস্তানি সেনারা প্রয়োজনে সৌদি বাহিনীর সঙ্গে যৌথভাবে প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনা করবে। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে গত বছর স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় এই সহযোগিতা আরও জোরদার হয়েছে। যদিও চুক্তির পূর্ণ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, একদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার চেষ্টা, অন্যদিকে সৌদির পাশে পাকিস্তানের সামরিক অবস্থান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে আরও জটিল করে তুলেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।
সূত্রঃ রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au