বিশ্ব

বেইজিংয়ে পুতিন–সি সংক্ষিপ্ত বৈঠকে কি কি ছিল

  • 6:15 pm - May 20, 2026
  • পঠিত হয়েছে:১৪৭ বার
বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে একটি সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২০ মে- চীনের রাজধানী বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে একটি সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হলে অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ দেখা যায়।

ক্রেমলিন প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, এই সংক্ষিপ্ত বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিদলকে নিয়ে আরও বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের কৌশলগত সম্পর্ক, জ্বালানি সহযোগিতা, আন্তর্জাতিক পরিস্থিতি এবং বৈশ্বিক নিরাপত্তা ইস্যু গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বৈঠক শুরুর আগে গ্রেট হল অব দ্য পিপলের বাইরে করমর্দন করেন দুই নেতা। পুতিনকে স্বাগত জানাতে ভবনের প্রবেশপথে লালগালিচা বিছানো হয় এবং সি চিন পিংয়ের সঙ্গে পাশাপাশি হেঁটে বৈঠকস্থলে প্রবেশ করেন তিনি।

বিবিসির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে বৈঠক শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই আলোচনা শুরু হয়। প্রায় ১৫ মিনিট স্থায়ী এই বৈঠকে দুই নেতা প্রাথমিক পর্যায়ের মতবিনিময় করেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, উদ্বোধনী বক্তব্যে সি চিন পিং বলেন, উন্নয়ন ও পুনর্জাগরণের পথে চীন ও রাশিয়ার একে অপরকে সহায়তা করা উচিত। তিনি দুই দেশের সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে রয়টার্সের তথ্য অনুযায়ী, পুতিন তাঁর বক্তব্যে বলেন, রাশিয়া ও চীনের সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। তিনি দুই দেশের সহযোগিতাকে কৌশলগত ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব হিসেবে উল্লেখ করেন।

এর আগে মঙ্গলবার রাতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছান রুশ প্রেসিডেন্ট। বেইজিং বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চীন সফরের পরপরই পুতিনের এই সফর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার ভূরাজনৈতিক সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধ, জ্বালানি নিরাপত্তা ও ইরান ইস্যুর প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দুই নেতা পরবর্তী বিস্তৃত বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au