বিশ্ব

শেখার কোনো বয়স নেই, ভারতে ৬০ থেকে ৭৮ বছরের প্রবীণদের স্কুলে ভর্তি

  • 9:11 pm - May 20, 2026
  • পঠিত হয়েছে:১৮১ বার
প্রবীণদের স্কুল । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ মে- বয়স যে শিক্ষার পথে বাধা হতে পারে না, তার অনন্য দৃষ্টান্ত গড়েছে ভারতের উত্তর প্রদেশের জালাউন জেলা। সেখানে ৬০ থেকে ৭৮ বছর বয়সী নয়জন প্রবীণ নাগরিক আবারও স্কুলের বেঞ্চে ফিরেছেন সাক্ষরতার আলো ছড়িয়ে দিতে।

স্থানীয় প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে প্রবীণ এসব নারী-পুরুষকে প্রাথমিক ও জুনিয়র হাই স্কুলে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ইউনিফর্ম পরে স্কুলে পৌঁছালে তাদের ফুলের মালা ও করতালির মাধ্যমে স্বাগত জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।

সরকারি তথ্য অনুযায়ী, জালাউনের মহকুমা ম্যাজিস্ট্রেট ও আইএএস কর্মকর্তা রিঙ্কু সিং রাহির উদ্যোগে এ কর্মসূচি চালু করা হয়েছে। মূল লক্ষ্য হলো, দীর্ঘদিন শিক্ষা থেকে বঞ্চিত থাকা প্রবীণদের সাক্ষর করে তোলা এবং সমাজে শিক্ষার গুরুত্ব আরও বিস্তৃত করা।

সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্ঞান প্রকাশ অবস্থি জানিয়েছেন, মোট সাতজন পুরুষ ও দুইজন নারীকে স্কুলে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলেন দেবী দীন (৬০), মিশ্রীলাল (৬৫), বংশ গোপাল (৭২), ভুলাই (৭০), কিরণ (৬০), টিকারাম (৬৯) এবং রাম মূর্তি (৬৬)। অন্যদিকে জুনিয়র হাই স্কুলে ভর্তি হয়েছেন কালকা (৭৮) ও রাজদুলাইয়া (৭৮)।

বিদ্যালয়ে প্রবেশের পর প্রবীণ শিক্ষার্থীরা শিশুদের পাশে বসে পাঠ গ্রহণ করেন। এ দৃশ্য স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দাদের অনেকে এই উদ্যোগকে মানবিক ও অনুপ্রেরণাদায়ী বলে উল্লেখ করেছেন। তাদের মতে, নিরক্ষর প্রবীণদের শিক্ষার সুযোগ করে দেওয়ার মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ শুধু সাক্ষরতা বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি প্রমাণ করেছে যে শেখার জন্য বয়স কখনোই বাধা হতে পারে না।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au