বিশ্ব

বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে বিএসএফকে ২৭ কিমি জমি দিলেন শুভেন্দু

  • 2:42 am - May 21, 2026
  • পঠিত হয়েছে:১৭৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ মে- বাংলাদেশের সঙ্গে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ সরকার। বুধবার (২০ মে ২০২৬) বিকেলে কলকাতার নবান্ন সচিবালয়ে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সরকারি সূত্রে জানা গেছে, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও নিরাপত্তা অবকাঠামো উন্নয়নের জন্য প্রথম ধাপে এই জমি দেওয়া হয়েছে। এর মধ্যে ৯টি জেলার প্রায় ৩২ একর সরকারি খাসজমি এবং ৫টি জেলার প্রায় ৪৩ একর ব্যক্তিগত জমি রয়েছে, যা সরকার অধিগ্রহণ করেছে। পুরো প্রকল্পের ব্যয় বহন করবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘ সীমান্তের একটি বড় অংশে এখনো কাঁটাতারের বেড়া নেই। তিনি অভিযোগ করেন, আগের সরকার সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় জমি হস্তান্তরে অনীহা দেখিয়েছিল।

তিনি বলেন, “৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় এখনো বেড়া নেই। এর মধ্যে ৫৫৫ কিলোমিটার এলাকায় আগেই জমি দেওয়া সম্ভব ছিল, কিন্তু তা করা হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সেই প্রক্রিয়া শুরু করেছে।”

মুখ্যমন্ত্রী আরও জানান, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-এর আওতায় না থাকা ব্যক্তিদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে এবং রাজ্য পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেবে। তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকারের পাঠানো নির্দেশনা আগের সরকার কার্যকর করেনি, তবে বর্তমান প্রশাসন তা বাস্তবায়ন শুরু করেছে।

ভারত ও বাংলাদেশের মোট সীমান্ত প্রায় ৪ হাজার কিলোমিটার, যার মধ্যে প্রায় ২২০০ কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত। সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ এবং চোরাচালান নিয়ন্ত্রণে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো উত্তরবঙ্গ সফরেও যাচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে সেখানে একাধিক বৈঠক করার কথা রয়েছে তার।

এই শাখার আরও খবর

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au