বাংলাদেশ

প্রতারণা মামলায়

বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড

  • 3:43 am - May 21, 2026
  • পঠিত হয়েছে:১৭১ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২১ মে-  রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণার মামলায় প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামসেদ আলমের আদালত এ রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন হিরন বিষয়টি নিশ্চিত করে জানান, রায়ের পর বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০০১ সালে রাজধানীর বারিধারা এলাকায় একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে ব্যবসায়ী মোশাররফ হোসেনের সঙ্গে যোগাযোগ করেন বিদিশা সিদ্দিক। পরে প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির জন্য ৮০ লাখ টাকায় চুক্তি হয়। অভিযোগ রয়েছে, বিদিশার নির্দেশনায় তার ঘনিষ্ঠ আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দেওয়া হয়, যা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেছিলেন বাদী।

চুক্তি অনুযায়ী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনের পর ফ্ল্যাটের রেজিস্ট্রি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা হস্তান্তর করা হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়। পরে টাকা ফেরতের আশ্বাস দিয়ে ৭২ লাখ টাকার একটি চেক দেওয়া হলেও ব্যাংকে জমা দেওয়ার পর তা ডিজঅনার হয়।

মামলায় আরও অভিযোগ করা হয়, টাকা বা ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার দাবি জানালে বাদীকে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করা হয় এবং সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। এ ঘটনায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিদিশা সিদ্দিককে দণ্ড দেন।

তবে রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিদিশা সিদ্দিক দাবি করেন, তিনি মামলার বিষয়ে কিছুই জানতেন না এবং এ বিষয়ে তার কোনো ধারণা নেই।

এই শাখার আরও খবর

মির্জা গালিব স্ট্রিটের হোটেলে এত মৃত্যু কেন, ফরেনসিক প্রতিবেদনে মিলল কারণ

মেলবোর্ন, ২১ আগষ্ট: ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ গেস্টহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় ফরেনসিক পরীক্ষায় আগুনের সূত্রপাত ও প্রাণহানির…

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, ফল নিয়ে ভাবছেন না শান্ত

মেলবোর্ন, ২১ আগষ্ট: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে এমন সাফল্যের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়েছে দলের। তবে দ্বিতীয় টেস্টের…

রাষ্ট্রপতির শপথ আজ সন্ধ্যায়, প্রস্তুত বঙ্গভবনের দরবার হল

মেলবোর্ন, ২১ আগষ্ট: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে…

গ্রামীণ ভারতে কাজে লাগবে স্টারলিঙ্ক, দাবি ইলন মাস্কের

মেলবোর্ন, ২১ আগষ্ট: ভারতের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত গ্রামীণ এলাকায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে নিজের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে দাবি করেছেন…

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত

মেলবোর্ন, ২১ আগষ্ট: যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কার একটি প্রত্যন্ত রাডার সাইটের কাছে আট আরোহী নিয়ে একটি চার্টার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ঘটে…

জমি নিয়ে বিরোধ, দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ হিন্দু পরিবার

মেলবোর্ন, ২১ আগষ্ট: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের বাড়ির যাতায়াতের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে মন্টু কর্মকারের পরিবারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au