বিশ্ব

কিউবাকে ঘিরে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের, ‘হুমকি বন্ধ করুন’

  • 11:20 pm - May 22, 2026
  • পঠিত হয়েছে:২০৩ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২২ মে- কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে। কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইনি পদক্ষেপ ও শক্তি প্রয়োগের হুমকির তীব্র সমালোচনা করে তা বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন।

বৃহস্পতিবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচারিক অপব্যবহার, নিষেধাজ্ঞা এবং সামরিক হুমকি আন্তর্জাতিক সম্পর্কের জন্য নেতিবাচক বার্তা বহন করছে।

তিনি বলেন, মতবিরোধ থাকলেও বারবার শক্তি প্রয়োগের ভাষা ব্যবহার করা উচিত নয়। কিউবার ওপর দীর্ঘদিন ধরে চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজনৈতিক চাপ প্রয়োগ বন্ধ করার আহ্বান জানান তিনি।

সম্প্রতি ৯৪ বছর বয়সী কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যা ও অন্যান্য গুরুতর অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। অভিযোগে বলা হয়, ১৯৯৬ সালে কিউবা ও ফ্লোরিডার মধ্যবর্তী আকাশসীমায় দুটি বেসামরিক বিমান ভূপাতিতের ঘটনায় মার্কিন নাগরিক নিহত হওয়ার পেছনে কিউবার তৎকালীন সামরিক নেতৃত্বের ভূমিকা ছিল। সে সময় কিউবার সশস্ত্র বাহিনীর কমান্ডার ছিলেন রাউল কাস্ত্রো।

ঘটনাটি নিয়ে বহু বছর ধরেই যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে উত্তেজনা রয়েছে। তবে নতুন করে এই অভিযোগ সামনে আসায় দুই দেশের সম্পর্কে আরও টানাপোড়েন তৈরি হয়েছে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘জাতীয় নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে উল্লেখ করেছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কিউবার সঙ্গে কূটনৈতিক সমাধান চাইলেও বর্তমান কিউবান নেতৃত্বের কারণে সেই সম্ভাবনা খুবই সীমিত।

তিনি আরও অভিযোগ করেন, কিউবা এই অঞ্চলে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় এবং বিভিন্ন অস্থিতিশীল কর্মকাণ্ডে ভূমিকা রাখছে। তবে যুক্তরাষ্ট্রের এই অবস্থানের তীব্র বিরোধিতা করেছে চীন।

বিশ্লেষকদের মতে, কিউবা ইস্যুকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র : বিবিসি

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au