বিশ্ব

হরমুজ বন্ধ, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত

  • 11:04 pm - May 23, 2026
  • পঠিত হয়েছে:৪৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ মে- হরমুজ প্রণালিতে চলমান অবরোধ ও মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা অস্থিরতার মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত। বৈশ্বিক জ্বালানি বিশ্লেষণ প্ল্যাটফর্ম কেপলারের প্রধান জ্বালানি বিশ্লেষক সুমিত রিতোলিয়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম কে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ভারত বিকল্প উৎসের দিকে ঝুঁকছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অপরিশোধিত তেল ও গ্যাস আমদানি বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। তবে যুক্তরাষ্ট্রের রফতানি সক্ষমতা থাকলেও তা পুরোপুরি মধ্যপ্রাচ্যের সরবরাহের বিকল্প হয়ে উঠতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

সুমিত রিতোলিয়ার ভাষ্য অনুযায়ী, একই সঙ্গে রাশিয়া থেকেও ভারতের তেল আমদানির পরিমাণ বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতা এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে ভারত এখন বহুমুখী জ্বালানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বর্তমানে ভারত সফরে রয়েছেন। তার সফরে জ্বালানি, প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা চলছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির সংকট দীর্ঘায়িত হলে ভারত-যুক্তরাষ্ট্র জ্বালানি সহযোগিতা আরও গভীর হতে পারে।

সুত্রঃআল জাজিরা

এই শাখার আরও খবর

ইসরায়েলি কট্টরপন্থি মন্ত্রী বেন গাভিরের ওপর নিষেধাজ্ঞা

মেলবোর্ন, ২৪ মে- ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গাভিরের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স। গাজামুখী মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলার কর্মীদের হেনস্তা ও…

যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়ছে

মেলবোর্ন, ২৪ মে- যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি, সমৃদ্ধ…

২০ টাকা বাকি না দেওয়ায় হিন্দু পান ব্যবসায়ীকে গলা চেপে হত্যা

মেলবোর্ন, ২৪ মে- মানিকগঞ্জের সিংগাইরে মাত্র ২০ টাকা বকেয়া চাওয়াকে কেন্দ্র করে এক পান ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার জয়মন্টপ মাছ…

দুই দেশের সীমান্তে ইসরায়েলের হামলা

মেলবোর্ন, ২৪ মে- যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই লেবানন ও সিরিয়া সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামজুড়ে ব্যাপক…

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন ৬ জন

মেলবোর্ন, ২৪ মে- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদ নিশ্চিত করেছেন ছয় কাউন্সিলর। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আঞ্চলিক ও জেলা…

জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ, রাত ১২টা থেকে কার্যকর

মেলবোর্ন, ২৪ মে- আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের পরিবর্তনের প্রেক্ষিতে দেশে জেট ফুয়েলের দাম বড় পরিসরে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au