ইসরায়েলি কট্টরপন্থি মন্ত্রী বেন গাভিরের ওপর নিষেধাজ্ঞা
মেলবোর্ন, ২৪ মে- ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গাভিরের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স। গাজামুখী মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলার কর্মীদের হেনস্তা ও…
মেলবোর্ন, ২৪ মে- যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও দুই পক্ষের মধ্যে কাঠামোগত আলোচনা শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পাশাপাশি একটি দীর্ঘমেয়াদি সমঝোতা কাঠামো তৈরির চেষ্টা চলছে। এর আওতায় ধাপে ধাপে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হতে পারে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমানো অথবা তা অন্য দেশে স্থানান্তরের বিষয়েও আলোচনা চলছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা কমাতে এ বিষয়টিকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা।
দ্য ইসরায়েল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর ওপর আরোপিত কিছু অবরোধ শিথিল করা এবং কয়েকটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ও বিবেচনায় রয়েছে।
তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বিভিন্ন নিরাপত্তা ইস্যু, আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার শর্ত নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছিলেন, যুদ্ধবিরতি ঘিরে একটি সমঝোতা স্মারক তৈরির বিষয়ে আলোচনা চলছে। তার ভাষ্য অনুযায়ী, ভবিষ্যৎ আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে পারমাণবিক কর্মসূচির নিয়ন্ত্রণ, সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ ব্যবস্থাপনা এবং হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচল পুনরায় স্বাভাবিক করা।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো গেলে মধ্যপ্রাচ্যে সাময়িক স্থিতিশীলতা ফিরতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au