বিশ্ব

অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

  • 12:58 am - May 27, 2026
  • পঠিত হয়েছে:১৮৮ বার

মেলবোর্ন, ২৬ মে-  যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি। একই সঙ্গে তারা জানিয়েছে, ইরানের আকাশসীমায় প্রবেশের অভিযোগে একটি আরকিউ-৪ নজরদারি ড্রোন এবং একটি এফ-৩৫ যুদ্ধবিমান লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘনের পর শত্রুপক্ষের বিমান শনাক্ত করে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়। এরপর মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং সেটি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করে বাহিনীটি।

তবে ড্রোন ভূপাতিতের ঘটনাটি ঠিক কখন এবং কোথায় ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি আইআরজিসি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আইআরজিসি আরও বলেছে, যুক্তরাষ্ট্র যদি চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে তার জবাব দেওয়ার “বৈধ ও চূড়ান্ত অধিকার” ইরানের রয়েছে। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল, আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে তারা ইরানের কিছু রকেট উৎক্ষেপণ কেন্দ্র ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, এসব স্থাপনা থেকে মার্কিন বাহিনী এবং আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি তৈরি হচ্ছিল।

বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় এই অঞ্চলের যেকোনো সামরিক সংঘাত আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

তাদের মতে, ইরানের এই দাবি সত্য হলে তা যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ককে আরও সংঘাতপূর্ণ করে তুলবে। একই সঙ্গে কাতারে চলমান কূটনৈতিক আলোচনা এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সুত্রঃ আলজাজিরার

এই শাখার আরও খবর

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au