বিশ্ব

ইসরায়েলি বাহিনীর ওপর একদিনে ৩৭ হামলা

  • 6:06 pm - May 28, 2026
  • পঠিত হয়েছে:১২ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৮ মে- দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর একদিনে অন্তত ৩৭টি সামরিক অভিযান পরিচালনার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, ইসরায়েলি সেনা, সামরিক যান এবং প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হয়েছে, যার ফলে সীমান্তজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননের জাওতার আল-শারকিয়াহ, ওদাইসেহ, নাকৌরা, দেবেল ও রব আল-থালাথিনসহ বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। তাদের যোদ্ধারা কাছাকাছি অবস্থান থেকে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে সরাসরি হামলা চালায়।

গোষ্ঠীটির দাবি অনুযায়ী, অভিযানে ইসরায়েলের অত্যাধুনিক মেরকাভা ট্যাংক, সামরিক যান এবং আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার একটি প্ল্যাটফর্ম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে ড্রোন হামলার কথাও উল্লেখ করা হয়েছ

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এই হামলাগুলো ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলেছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী এখন পর্যন্ত হিজবুল্লাহর এসব দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এদিকে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার রাতে টায়ার ও মারজাইউন জেলার একাধিক আবাসিক এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বুর্জ আল-শেমালি, হাব্বুশ, মারাকেহ, সেলা ও কাওতারিয়াত আল-রুজসহ বিভিন্ন শহর ও গ্রাম এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা এখন লেবানন সীমান্তেও ভয়াবহ আকার নিচ্ছে। বিশেষ করে হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা বড় ধরনের আঞ্চলিক সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলছে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

নিরাপত্তা শঙ্কায় মেসির ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত

মেলবোর্ন, ২৮ মে- ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় স্থাপিত আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রবল বাতাসে ভাস্কর্যটি বিপজ্জনকভাবে…

মাল্টিপ্লেক্সসহ দেশজুড়ে ১০৩ প্রেক্ষাগৃহে ‘রকস্টার’

মেলবোর্ন, ২৮ মে- আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সিনেমাপ্রেমীদের জন্য বড় পরিসরে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘রকস্টার’। রাজধানীর মাল্টিপ্লেক্সসহ সারা দেশের মোট ১০৩টি প্রেক্ষাগৃহে…

ফ্রান্সের ‘পরমাণু ছাতার’ নিরাপত্তায় যোগ দিল নরওয়ে

মেলবোর্ন, ২৮ মে-  ইউরোপের নিরাপত্তা নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে এবার ফ্রান্সের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রনির্ভর নিরাপত্তা…

ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২৮ মে- ইরানের কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসে একটি সামরিক স্থাপনায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার মধ্য দিয়ে…

স্ক্রিনের দুনিয়ায় হারিয়ে যাচ্ছে গল্পের বই

মেলবোর্ন, ২৮ মে- ডিজিটাল যুগে শিশুদের জীবনে মোবাইল, ট্যাব ও টেলিভিশনের প্রভাব দিন দিন বাড়ছে। বিশেষ করে ঘুমানোর আগের সময়টুকুতে গল্পের বইয়ের জায়গা দখল করে…

ওয়ান নেশনের উত্থানে কাঁপছে অস্ট্রেলিয়ার রাজনীতি, অনুদান চেয়ে মাঠে লেবার পার্টি

মেলবোর্ন, ২৮ মে-  অস্ট্রেলিয়ার রাজনীতিতে ডানপন্থি দল ওয়ান নেশনের বাড়তে থাকা প্রভাব নিয়ে উদ্বেগে পড়েছে ক্ষমতাসীন লেবার পার্টি। দলটির শীর্ষ নেতারা এখন মনে করছেন, ওয়ান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au