বিশ্ব

ট্রাম্পের হুমকির পর ওমানের পাশে দাঁড়াল ইরান

  • 8:36 pm - May 28, 2026
  • পঠিত হয়েছে:২৪৩ বার
ডোনাল্ড ট্রাম্প ও ইসমাইল বাঘাই। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৮ মে- হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুমকির পর এবার ওমানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছে ইরান। উপসাগরীয় অঞ্চলের এই নতুন কূটনৈতিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেন, মার্কিন কর্মকর্তাদের হুমকি ও চাপের বিরুদ্ধে ওমানের পাশে দৃঢ়ভাবে রয়েছে তেহরান। একই সঙ্গে তিনি বন্দর আব্বাস এলাকায় সাম্প্রতিক মার্কিন হামলার তীব্র নিন্দা জানান।

এর আগে ওয়াশিংটনে মন্ত্রিসভার এক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ওমানকে ‘ভদ্র আচরণ’ করার হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্যথায় যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই ইরান প্রতিক্রিয়া জানায়।

জানা গেছে, ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজের কাছ থেকে যৌথভাবে টোল আদায়ের একটি সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরেই মূলত উত্তেজনার সূত্রপাত।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তার জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। কারণ বিশ্বের বড় অংশের তেল সরবরাহ এই প্রণালির ওপর নির্ভরশীল।

এই শাখার আরও খবর

কক্সবাজারে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

কক্সবাজারের খরুলিয়ায় তিনটি মোটরসাইকেলে এসে একটি মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে ছয় ব্যক্তি। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি…

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতির মুখে কালি, পাশে রবীন্দ্রবিরোধী পোস্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখে কালি মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রতিকৃতিটির পাশে…

সেনা হত্যার পর পাহাড়জুড়ে সাঁড়াশি অভিযান, পড়ে আছে ৩ লাশ

ওটিএন বাংলা ডেস্ক :  সেনাসদস্য হত্যার ঘটনার পর কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। এর মধ্যেই হ্নীলা ইউনিয়নের পাহাড়ে তিনজনের লাশ পড়ে…

ভারতের পাঞ্জাবে চলন্ত ট্রেনের একাধিক বগিতে আগুন

ভারতের পাঞ্জাব রাজ্যে চলন্ত একটি ট্রেনের তিন থেকে চারটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন…

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্যে ভারতীয় নাবিক আটক, ১০ বছরের কারাদণ্ডের শঙ্কা

আন্তর্জাতিক জলসীমা থেকে রাশিয়ার তেলবাহী কথিত ‘শ্যাডো ফ্লিটের’ একটি জাহাজ জব্দ করে এর ভারতীয় ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য। নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজের ক্যাপ্টেন অজয় পান্তের…

ছিনতাইকারী ভেবে দুই পুলিশ সদস্যকে পেটালেন কুবি শিক্ষার্থীরা

ওটিএন বাংলা ডেস্ক :  ছিনতাইকারী সন্দেহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা দুই পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সকে মারধর করে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেছেন। পরে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au