বিশ্ব

বিশ্বকাপের আগে হাসপাতালে নেইমার

  • 10:57 pm - May 28, 2026
  • পঠিত হয়েছে:১৭১ বার
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৮ মে- ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে ব্রাজিল জাতীয় দল। দলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ তাকে অনুশীলন থেকে সরিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (২৭ মে) ব্রাজিলের তেরেসোপোলিসে জাতীয় দলের প্রথম আনুষ্ঠানিক অনুশীলন অনুষ্ঠিত হয়। তবে সেখানে অংশ নেননি নেইমার জুনিয়র। পরে ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানায়, অতিরিক্ত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়েছে।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, অনুশীলনের সময় নেইমারকে মাঠে দেখা যায়নি এবং মেডিকেল টিমের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দ্রুত ক্লিনিকে পাঠানো হয়।

চিকিৎসা কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্তারিত পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত নেইমারের প্রকৃত শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। ফলে বিশ্বকাপের আগে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

ব্রাজিল শিবির সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই পেশির সমস্যা ও ফিটনেস জটিলতায় ভুগছেন এই তারকা ফুটবলার। এর আগেও বেশ কয়েকটি ম্যাচে তিনি মাঠের বাইরে ছিলেন।

তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জিমে অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করে নিজের ফিটনেস নিয়ে আশাবাদী বার্তা দিয়েছিলেন নেইমার। তখন তিনি জানিয়েছিলেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং কোনো বড় সমস্যার মুখোমুখি নন।

এদিকে চিকিৎসা পরীক্ষার পর আগামী কয়েক ঘণ্টার মধ্যে তার চোট বা শারীরিক অবস্থার বিষয়ে আরও পরিষ্কার তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।

বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে নেইমারের এই অনুপস্থিতি ব্রাজিল দলের কৌশল ও পরিকল্পনায় নতুন করে চাপ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এই শাখার আরও খবর

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au