বিশ্ব

সীমান্ত নিরাপত্তা জোরদারে বিএসএফকে ৭২১ হেক্টর জমি দিল পশ্চিমবঙ্গ সরকার

  • 1:18 am - May 30, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৩০ মে- ভারত–বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ ও নিরাপত্তা জোরদার করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৭২১ হেক্টর জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভারতের গুজরাটের গান্ধীনগরে এক জনসভায় অমিত শাহ জানান, হস্তান্তর করা মোট জমির মধ্যে ৬০০ হেক্টর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এবং বাকি ১২১ হেক্টর স্পর্শকাতর ‘চিকেনস নেক’ করিডোর এলাকায় অবস্থিত। এই করিডোরটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে যুক্ত করে।

বাংলাদেশের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্যের সীমান্ত রয়েছে- পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম। এর মধ্যে পশ্চিমবঙ্গের সীমান্ত সবচেয়ে দীর্ঘ এবং বাংলাদেশের প্রায় ১০টি জেলার সঙ্গে এই রাজ্যের সংযোগ রয়েছে।

দীর্ঘদিন ধরে সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া না থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই এসব এলাকায় জমি চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেছিল। তবে আগের প্রশাসনের সময় সেই প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

নতুন রাজনৈতিক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, যিনি পূর্বে তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা ছিলেন। তিনি গত ৯ মে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করেন।

অমিত শাহ আরও জানান, নতুন সরকারের শপথের মাত্র এক সপ্তাহের মধ্যেই বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তরের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে, যা সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

এই শাখার আরও খবর

গুরুতর আহত অতিরিক্ত সচিব

মেলবোর্ন, ৩০ মে- পটুয়াখালীর দুমকি উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য শামীমুজ্জামান ফিরোজ। শুক্রবার (২৯…

গাজার ৭০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে আনার নির্দেশ নেতানিয়াহুর

মেলবোর্ন, ৩০ মে- ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে আনার জন্য দেশটির প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) সরাসরি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একই…

২০২৬ সালে রেকর্ডসংখ্যক সফল পর্বতারোহী দেখল এভারেস্ট

মেলবোর্ন, ৩০ মে- বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টে ২০২৬ সালে রেকর্ডসংখ্যক পর্বতারোহীর সফল আরোহন সম্পন্ন হয়েছে। নেপাল সরকারের পর্যটন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে মোট ১০০৮…

রোমানিয়ায় আবাসিক ভবনে রুশ ড্রোন আঘাত,ন্যাটোর নিন্দা

মেলবোর্ন, ২৯ মে-  ইউক্রেন যুদ্ধের উত্তাপ এবার সরাসরি ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ার ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে। ইউক্রেন সীমান্ত অতিক্রম করে একটি রুশ ড্রোন রোমানিয়ার একটি আবাসিক ভবনে…

চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা নাসার

মেলবোর্ন, ২৮ মে-  চাঁদে স্থায়ী মানব উপস্থিতি নিশ্চিত করতে নতুন উচ্চাভিলাষী পরিকল্পনার ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ভবিষ্যতের চন্দ্র অভিযানের অংশ হিসেবে রোবোটিক…

প্রতিবন্ধীকে ধর্ষণের পর ‘হাতে ১০ টাকা ধরিয়ে’ বাড়িতে পাঠাল চাচা

মেলবোর্ন, ২৯ মে- জামালপুরের সরিষাবাড়ীতে আট বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে তার প্রতিবেশী ও সম্পর্কের চাচা মোহাম্মদ লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au