বিশ্ব

গাজার ৭০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে আনার নির্দেশ নেতানিয়াহুর

  • 1:32 am - May 30, 2026
  • পঠিত হয়েছে:১০৪ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৩০ মে- ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে আনার জন্য দেশটির প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) সরাসরি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে পুরো গাজা উপত্যকাকেই ইসরায়েলের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা রয়েছে তেল আবিবের।

বৃহস্পতিবার জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, হামাসকে সম্পূর্ণভাবে ‘কোনঠাসা’ করতেই এই নতুন কৌশল নেওয়া হয়েছে। তার ভাষায়, “আগে গাজার ৫০ শতাংশ এলাকা আমাদের নিয়ন্ত্রণে ছিল, এখন তা ৬০ শতাংশে পৌঁছেছে। খুব শিগগিরই ৭০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে আনার জন্য আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা ধাপে ধাপে এগোচ্ছি। গাজার প্রতিটি প্রান্তে হামাসের ওপর চাপ বাড়ানো হবে। তাদের আর পুনর্গঠনের সুযোগ দেওয়া হবে না।”

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পরদিন থেকেই গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। দীর্ঘ প্রায় দুই বছরের অভিযানে গাজা উপত্যকার বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েক লাখ মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ বাসিন্দা।

যুদ্ধের মধ্যেই ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছিল, গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণ আর বিস্তৃত করা হবে না। তবে চুক্তির পরও বিভিন্ন সময়ে ইসরায়েলি বিমান হামলা ও সামরিক অভিযান অব্যাহত থাকে।

ফিলিস্তিনি সূত্রগুলোর দাবি, যুদ্ধবিরতির পর থেকে নতুন করে আরও শত শত মানুষ নিহত হয়েছেন। এ অবস্থায় নতুন করে গাজার আরও বড় অংশ দখলের ঘোষণা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও হামাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “হামাস আর কখনো সামরিক বা বেসামরিক কোনোভাবেই গাজার শাসনক্ষমতায় ফিরতে পারবে না। এটি ইসরায়েলের দৃঢ় অঙ্গীকার।”

অন্যদিকে হামাস এই ঘোষণাকে ‘গাজা দখলের পরিকল্পনা’ বলে আখ্যা দিয়েছে। গোষ্ঠীটির নেতারা বলছেন, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে পুরো অঞ্চলে স্থায়ী সামরিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে।

বিশ্লেষকদের মতে, গাজার আরও বড় অংশ দখলের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে অঞ্চলটিতে মানবিক সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। একই সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নতুন মাত্রায় পৌঁছানোর আশঙ্কাও তৈরি হয়েছে।

সূত্র : বিবিসি

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au