বিশ্ব

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়ছে আরও ৬০ দিন

  • 3:30 am - May 30, 2026
  • পঠিত হয়েছে:১৮৫ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৩০ মে- মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে নতুন করে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত মিলেছে। যুক্তরাষ্ট্র ও ইরান আরও ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর পাশাপাশি স্থায়ীভাবে সংঘাত নিরসনের লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারকে পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো।

বৃহস্পতিবার (২৮ মে) এক প্রতিবেদনে বলা হয়, এই সমঝোতা কার্যকর করতে এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। অনুমোদন মিললে সাম্প্রতিক মাসগুলোতে থমকে থাকা যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক আলোচনায় এটি বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচিত হবে।

মার্কিন প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে নীতিগত ঐকমত্য তৈরি হয়েছে। তবে এই সময়সীমা আলোচনার চূড়ান্ত ডেডলাইন কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। কারণ বর্তমানে দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে, সেটি আনুষ্ঠানিকভাবে অনির্দিষ্টকালীন হিসেবেই কার্যকর রয়েছে।

সম্ভাব্য এই সমঝোতার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখা। একই সঙ্গে ইরানের বিভিন্ন বন্দরকে ঘিরে যুক্তরাষ্ট্র যে নৌ অবরোধ আরোপ করেছিল, তা শিথিল বা প্রত্যাহারের বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে।

হরমুজ প্রণালি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানাপোড়েন চলছে। ইরানের দাবি, প্রণালিটি ইরান ও ওমানের যৌথ জলসীমায় অবস্থিত হওয়ায় এর ব্যবস্থাপনায় দুই দেশের যৌথ কর্তৃত্ব থাকা উচিত। অন্যদিকে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়েছে, আন্তর্জাতিক এই নৌপথে ইরানের একক নিয়ন্ত্রণ বা টোল আদায়ের কোনো উদ্যোগ তারা মেনে নেবে না।

সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে কয়েক দফা উত্তেজনাকর ঘটনার পর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। বৃহস্পতিবারও সীমিত পরিসরে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। তবে নতুন এই সমঝোতা আলোচনাকে পরিস্থিতি শান্ত করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, যদি এই সমঝোতা বাস্তবায়িত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের জ্বালানি বাণিজ্য, আন্তর্জাতিক নৌ নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে দীর্ঘদিনের বৈরী সম্পর্কের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন কূটনৈতিক অধ্যায়ের সম্ভাবনাও তৈরি হতে পারে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

কক্সবাজারে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

কক্সবাজারের খরুলিয়ায় তিনটি মোটরসাইকেলে এসে একটি মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে ছয় ব্যক্তি। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি…

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতির মুখে কালি, পাশে রবীন্দ্রবিরোধী পোস্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখে কালি মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রতিকৃতিটির পাশে…

সেনা হত্যার পর পাহাড়জুড়ে সাঁড়াশি অভিযান, পড়ে আছে ৩ লাশ

ওটিএন বাংলা ডেস্ক :  সেনাসদস্য হত্যার ঘটনার পর কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। এর মধ্যেই হ্নীলা ইউনিয়নের পাহাড়ে তিনজনের লাশ পড়ে…

ভারতের পাঞ্জাবে চলন্ত ট্রেনের একাধিক বগিতে আগুন

ভারতের পাঞ্জাব রাজ্যে চলন্ত একটি ট্রেনের তিন থেকে চারটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন…

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্যে ভারতীয় নাবিক আটক, ১০ বছরের কারাদণ্ডের শঙ্কা

আন্তর্জাতিক জলসীমা থেকে রাশিয়ার তেলবাহী কথিত ‘শ্যাডো ফ্লিটের’ একটি জাহাজ জব্দ করে এর ভারতীয় ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য। নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজের ক্যাপ্টেন অজয় পান্তের…

ছিনতাইকারী ভেবে দুই পুলিশ সদস্যকে পেটালেন কুবি শিক্ষার্থীরা

ওটিএন বাংলা ডেস্ক :  ছিনতাইকারী সন্দেহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা দুই পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সকে মারধর করে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেছেন। পরে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au