বিশ্ব

নেদারল্যান্ডসে মসজিদে হামলা, তাণ্ডব-ভাঙচুরের পর করা হলো প্রস্রাব

  • 3:21 am - May 31, 2026
  • পঠিত হয়েছে:২০২ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ মে- নেদারল্যান্ডসের বন্দরনগরী রটারডামে একটি মসজিদে হামলা, ভাঙচুর ও ধর্মীয় অবমাননার ঘটনায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। হামলাকারীরা মসজিদের দেয়াল ভাঙচুর, বিয়ার বোতল নিক্ষেপ এবং ভবনের সামনে অশোভন আচরণ করার অভিযোগে অভিযুক্ত হয়েছে। এ ঘটনায় দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত প্রায় ১০টা ৪০ মিনিটে রটারডামের মেভলানা মসজিদে এ হামলার ঘটনা ঘটে। ইসলামিক ফাউন্ডেশন নেদারল্যান্ডস (আইএসএন) জানিয়েছে, ছয়জন অজ্ঞাত ব্যক্তি সংঘবদ্ধভাবে মসজিদে হামলা চালায়। হামলাকারীরা মসজিদের একটি অলংকৃত মোজাইক দেয়াল ভেঙে ফেলে এবং ভবনের দিকে একাধিক বিয়ার বোতল নিক্ষেপ করে। পরে তারা মসজিদের সামনের অংশে অশোভন আচরণ করে ঘটনাস্থল ত্যাগ করে।

মসজিদ কর্তৃপক্ষের অভিযোগ, হামলার সময় বারবার পুলিশকে ফোন করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। হামলাকারীরা এলাকা ছেড়ে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ কারণে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

এক বিবৃতিতে আইএসএন জানায়, সাম্প্রতিক সময়ে নেদারল্যান্ডসে মুসলিম সম্প্রদায় ও মসজিদগুলোকে লক্ষ্য করে হামলার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এসব ঘটনায় মুসল্লিরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। সংস্থাটি মনে করে, ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রক্ষা করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

আইএসএন আরও জানিয়েছে, হামলার ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তারা পুলিশের বিলম্বিত উপস্থিতির বিষয়েও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে।

ঘটনার পর মেভলানা মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় মুসলিম নেতারা এ ধরনের হামলাকে শুধু একটি উপাসনালয়ের ওপর আক্রমণ নয়, বরং ধর্মীয় সহাবস্থান ও সামাজিক সম্প্রীতির ওপর আঘাত বলে উল্লেখ করেছেন।

পুলিশ এখন হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত চালিয়ে যাচ্ছে।

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au