বাংলাদেশ

এক মাসে ৪৪ শতাংশ বেড়েছে ধর্ষণ, মে মাসে নারী-শিশু নির্যাতনের ঘটনা ৩২৬

  • 9:08 pm - May 31, 2026
  • পঠিত হয়েছে:২৮৯ বার
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ মে-  দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সর্বশেষ জেন্ডারভিত্তিক সহিংসতা পর্যবেক্ষণ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৬ সালের মে মাসে নারী ও শিশু নির্যাতনের মোট ৩২৬টি ঘটনা ঘটেছে, যা আগের মাস এপ্রিলের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বিশেষ করে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা এবং যৌন হয়রানির মতো অপরাধ বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মী ও বিশেষজ্ঞরা।

রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে নারী ও শিশু নির্যাতনের মোট ঘটনা ছিল ৩১২টি। মাত্র এক মাসের ব্যবধানে তা বেড়ে ৩২৬টিতে পৌঁছেছে। তবে সবচেয়ে উদ্বেগজনক চিত্র দেখা গেছে ধর্ষণের ঘটনায়। এপ্রিলে যেখানে ধর্ষণের ঘটনা ছিল ৫৪টি, মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৮টিতে। অর্থাৎ এক মাসে ধর্ষণের ঘটনা প্রায় ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা এপ্রিলের ১৪টি থেকে বেড়ে মে মাসে ১৬টিতে পৌঁছেছে। একই সময়ে ধর্ষণের পর হত্যার ঘটনা তিনগুণ বেড়ে ২টি থেকে ৬টিতে দাঁড়িয়েছে। যৌন হয়রানির ঘটনাও ১৭টি থেকে বেড়ে ১৮টিতে উন্নীত হয়েছে।

এমএসএফ বলছে, নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতার এই ধারাবাহিক বৃদ্ধি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচারহীনতার সংস্কৃতি এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনে দিয়েছে। সংগঠনটির মতে, এসব পরিসংখ্যান দেশের নারী ও শিশুদের ক্রমবর্ধমান অনিরাপদ অবস্থার প্রতিফলন।

প্রতিবেদনে নতুন উদ্বেগ হিসেবে উঠে এসেছে অনলাইন জুয়া ও মাদকসংক্রান্ত অপরাধের বিস্তার। মে মাসে অনলাইন জুয়াকে কেন্দ্র করে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এ-সংক্রান্ত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে মাদকসংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় চারজন নিহত, ১৯ জন আহত এবং ১৫ জন আটক হয়েছেন। এছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষের দুটি ঘটনা এবং মাদক ব্যবসার সঙ্গে পুলিশের সম্পৃক্ততার তিনটি অভিযোগও নথিভুক্ত হয়েছে।

এমএসএফের নির্বাহী সারসংক্ষেপে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতনের ধরন দিন দিন আরও জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে। প্রকাশ্য সহিংসতার কিছু ঘটনা কমলেও যৌন সহিংসতা, ডিজিটাল অপরাধ, অনলাইন জুয়ার বিস্তার এবং সামাজিক অবক্ষয়ের নানা সূচক আশঙ্কাজনকভাবে বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি মোকাবিলায় শুধু আইন প্রয়োগ করলেই হবে না। দ্রুত বিচার নিশ্চিত করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষা ও পারিবারিক পর্যায়ে মূল্যবোধ গড়ে তোলা এবং নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। অন্যথায় এ ধরনের অপরাধ আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে তারা সতর্ক করেছেন।

এই শাখার আরও খবর

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায়েও বাধা: আমরা কোন বাংলাদেশের পথে?

​বাংলাদেশের স্বাধীনতা কোনো আকস্মিক প্রাপ্তি নয়। লাখো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি। ১৯৭১…

আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর দাবি নিয়ে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

বাংলাদেশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলটিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে নতুন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের কাছে…

ক্ষতসহ দীর্ঘ সময় জীবিত ছিলেন সাগর-রুনি, ১৪ বছরেও শনাক্ত হয়নি দুই অজ্ঞাত ব্যক্তির ডিএনএ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৪ বছর পরও অপরাধী শনাক্ত ও হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি তদন্তকারী সংস্থা। ঘটনাস্থলে পাওয়া দুই অজ্ঞাতনামা…

যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রতিনিধির সঙ্গে বাংলাদেশি সামরিক কর্মকর্তার বৈঠক, যা জানা যাচ্ছে

বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার হাসান মাহমুদের সঙ্গে দুই দিনে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক প্রতিরক্ষা কর্মকর্তা এবং চীনের…

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী নিতে চরম ভোগান্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর এবং মৃত ব্যক্তির মরদেহ…

ময়মনসিংহে এবার আরেক হিন্দু যুবক রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবেন্দ্র ঋষি নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au