বাংলাদেশ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধনে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড

  • 6:05 pm - June 01, 2026
  • পঠিত হয়েছে:১৮১ বার
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধনে পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ জুন- ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন কর্মসূচি ভণ্ডুল করে দিয়েছে পুলিশ। সোমবার সকালে রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। তবে কর্মসূচি শুরুর কিছুক্ষণের মধ্যেই পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অংশগ্রহণকারীদের সরিয়ে দেয়।

ব্যাংকটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে মানববন্ধন শুরু হওয়ার কথা ছিল। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী স্লোগান নিয়ে সেখানে জড়ো হন। তাদের ব্যানারে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমের নিয়োগের প্রতিবাদ জানিয়ে ‘ফ্যাসিবাদের দোসরকে নতুন চেয়ারম্যান’ নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।

তবে সকাল ১০টার আগেই পুলিশ ঘটনাস্থলে হস্তক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা ব্যানার ও ফেস্টুন প্রদর্শন শুরু করলে পুলিশ তাদের সরে যেতে বলে। একপর্যায়ে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এতে পুরো মতিঝিল ব্যাংকপাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদুল আজহার আগের শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই দিন রাত ৯টার দিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নতুন চেয়ারম্যান নিয়োগের পর থেকেই এর বিরুদ্ধে আপত্তি জানিয়ে আসছিলেন ব্যাংকটির কিছু গ্রাহক ও সংশ্লিষ্ট ব্যক্তি। কর্মকর্তাদের দাবি, ঈদের ছুটির মধ্যেও দেশের বিভিন্ন স্থানে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে অফিস শুরু হওয়ার আগেই মতিঝিলে মানববন্ধনের আয়োজন করা হয়।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মসূচির জন্য কোনো পূর্বানুমতি নেওয়া হয়নি এবং অংশগ্রহণকারীরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। এ বিষয়ে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বলেন, “ব্যাংকটির কিছু গ্রাহক সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।”

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ইসলামী ব্যাংককে ঘিরে সৃষ্ট বিতর্ক ও গ্রাহকদের অসন্তোষের মধ্যে এ ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এই শাখার আরও খবর

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au