বাংলাদেশ

হিমায়েতপুরের শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থাপনাগুলো রক্ষায় পাবনায় মানববন্ধনের ঘোষণা

সরকারের কাছে পুনর্বিবেচনার আহ্বান সৎসঙ্গ বাংলাদেশের

  • 8:46 pm - June 01, 2026
  • পঠিত হয়েছে:২৭৩ বার
সৎসঙ্গ বিশ্ব বিজ্ঞানকেন্দ্র । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ জুন- পাবনার হিমায়েতপুরে অবস্থিত শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণের দাবিতে আগামী ৩ জুন পাবনায় বৃহৎ পরিসরে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে সৎসঙ্গ বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিমায়েতপুরে মানসিক হাসপাতাল চত্বরে শ্রীশ্রীঠাকুরের নির্মিত যেসব স্থাপনা এখনও ভগ্নদশায় টিকে আছে, সেগুলো বিশ্বব্যাপী কোটি কোটি ভক্ত ও অনুরাগীর কাছে অত্যন্ত পবিত্র ও আবেগঘন স্মৃতিচিহ্ন হিসেবে বিবেচিত।

গত ২৯ মে প্রকাশিত এ বিশেষ বিজ্ঞপ্তিতে সৎসঙ্গ বাংলাদেশের সম্পাদক শ্রী ধৃতব্রত আদিত্য সরকারের কাছে হিমায়েতপুরের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বসম্পন্ন স্থাপনাগুলোর বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি সৎসঙ্গ বাংলাদেশের কাছে এমন তথ্য এসেছে যে, বাংলাদেশের সরকার ওই ভগ্নপ্রায় স্থাপনাগুলো টেন্ডার আহ্বানের মাধ্যমে অপসারণ বা ভূমিস্যাৎ করার পরিকল্পনা নিয়েছে। এ প্রেক্ষাপটে সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করলেও তারা স্পষ্টভাবে জানিয়েছে, সৎসঙ্গ সবসময় দেশের আইন ও সরকারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল এবং কোনো ধরনের সরকারবিরোধী কর্মকাণ্ডকে সমর্থন করে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জনগণের কল্যাণে সরকার যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, সুনাগরিক হিসেবে তা সম্মান ও মর্যাদার সঙ্গে গ্রহণ করাই সৎসঙ্গীদের দায়িত্ব। একই সঙ্গে সংগঠনটি উল্লেখ করেছে, তারা কখনোই প্রতিবাদ, আন্দোলন বা উসকানিমূলক কর্মসূচিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। তবে বাংলাদেশের বিভিন্ন জাতি, ধর্ম, সম্প্রদায়, শ্রেণি ও মতের লাখো সৎসঙ্গী এবং বিশ্বের কোটি কোটি ভক্ত-অনুরাগীর প্রতিনিধি হিসেবে তারা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে পারেন, যাতে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়।

এ লক্ষ্যেই আগামী ৩ জুন ২০২৬, বুধবার পাবনায় সম্মিলিত ও সুশৃঙ্খলভাবে একটি বৃহৎ মানববন্ধন কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সৎসঙ্গ বাংলাদেশের সম্পাদক শ্রী ধৃতব্রত আদিত্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেশের সব সৎসঙ্গী, পবিত্র পাঞ্জাধারী কর্মী, শ্রীশ্রীঠাকুর-অনুরাগী এবং ভক্ত নরনারীর প্রতি কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সকল কষ্ট ও প্রতিবন্ধকতা উপেক্ষা করে নির্ধারিত সময়ে পাবনায় উপস্থিত হয়ে শৃঙ্খলাবদ্ধভাবে সমবেত হতে হবে।

বাংলাদেশের সরকার ওই ভগ্নপ্রায় স্থাপনাগুলো টেন্ডার আহ্বানের মাধ্যমে অপসারণ বা ভূমিস্যাৎ করার পরিকল্পনা নিয়েছে।ছবিঃ সংগৃহীত

একই সঙ্গে অংশগ্রহণকারীদের জন্য কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, কর্মসূচিতে কোনো ধরনের দাবি বা বিরোধিতামূলক স্লোগান দেওয়া যাবে না এবং কোনো উসকানি বা উত্তেজনামূলক পরিস্থিতিতে জড়ানো যাবে না। কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত আয়োজকদের নির্দেশনা মেনে চলতে হবে এবং ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ডে শুধুমাত্র পূর্বনির্ধারিত বক্তব্য ব্যবহার করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক মানুষের থাকা-খাওয়া ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা করা কঠিন হতে পারে। তাই অংশগ্রহণকারীদের নিজেদের প্রয়োজনীয় খাবার সঙ্গে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে অন্যদের সঙ্গে তা ভাগাভাগি করে নেওয়ার আহ্বানও জানানো হয়েছে। পাশাপাশি প্রত্যেককে নিজের পাশাপাশি সঙ্গে আসা অন্যদের দায়িত্বও স্বেচ্ছায় গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী বয়স্ক ব্যক্তি, নারী ও শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, সবাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কর্মসূচিটিকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করবেন।

আগামী ৩ জুন ২০২৬, বুধবার পাবনায় সম্মিলিত ও সুশৃঙ্খলভাবে একটি বৃহৎ মানববন্ধন কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবিঃ সংগৃহীত

পোশাকের বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, অংশগ্রহণকারীরা যথাসম্ভব সাদা পোশাক পরিধান করবেন। নারীদের সৎসঙ্গের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। পবিত্র পাঞ্জাধারী কর্মীদের জন্য সংগঠনের ঐতিহ্যবাহী নির্ধারিত পোশাক পরিধান বাধ্যতামূলক রাখা হয়েছে।

সৎসঙ্গ বাংলাদেশ মনে করছে, এই মানববন্ধন শিষ্টতা, সভ্যতা, সংহতি ও ইষ্টানুশাসনের এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। বিজ্ঞপ্তির শেষাংশে সংগঠনটির পক্ষ থেকে প্রার্থনা জানানো হয়, যাতে এই সম্মিলিত উদ্যোগ সফল হয় এবং পরমপিতার করুণা ও আচার্যদেবের আশীর্বাদে ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশ কল্যাণ ও সার্থকতার পথে এগিয়ে যেতে পারে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au