বাংলাদেশ

বীর মুক্তিযোদ্ধা একেএম রহমতুল্লাহ আর নেই

  • 3:02 am - June 04, 2026
  • পঠিত হয়েছে:১৭৪ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৪ জুন- সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৪টা ৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মেয়ে মানসুরা রহমতুল্লাহ বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ কে এম রহমতুল্লাহর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, মুক্তিযোদ্ধা সমাজ এবং তার নিজ এলাকা বেরাইদে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের অন্যতম পরিচিত নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বুধবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বেরাইদ কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বিকেল সোয়া ৪টার দিকে বেরাইদ রহমতুল্লাহ স্টেডিয়াম, বেরাইদ বড় মসজিদ মাঠ এবং বেরাইদ খেলার মাঠে একযোগে তার জানাজা অনুষ্ঠিত হয়। মাইকের মাধ্যমে সংযুক্ত করে তিনটি স্থানে একসঙ্গে জানাজার ব্যবস্থা করা হয়, যাতে বিপুলসংখ্যক মানুষ অংশ নিতে পারেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও বেরাইদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সাজেদুল হক সুজন জানান, জানাজায় এলাকার সর্বস্তরের মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, মুক্তিযোদ্ধা এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

রাজনীতিতে দীর্ঘ পথচলায় এ কে এম রহমতুল্লাহ পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমবার ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন।

সংসদ সদস্য হওয়ার পাশাপাশি তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আমৃত্যু দলীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

মুক্তিযুদ্ধের একজন সংগঠক ও রাজনৈতিক নেতা হিসেবে এ কে এম রহমতুল্লাহর অবদান স্মরণ করে তার মৃত্যুতে শোক ও গভীর সমবেদনা জানিয়েছেন রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বাসিন্দারা।

এই শাখার আরও খবর

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au