বাংলাদেশ

আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরের শেষভাগে শুরু হতে পারে ভোটগ্রহণ

  • 3:53 am - June 07, 2026
  • পঠিত হয়েছে:১৯১ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৭ জুন- দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী আগস্ট মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে এবং অক্টোবরের শেষভাগ থেকে পর্যায়ক্রমে ভোটগ্রহণ শুরু হতে পারে। তবে কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষায় রয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকারের পাঁচটি স্তরের মধ্যে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে অনুষ্ঠিত হওয়াই সবচেয়ে যৌক্তিক এবং বাস্তবসম্মত। কারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পদাধিকারবলে উপজেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ফলে ইউনিয়ন পরিষদ নির্বাচন ছাড়া উপজেলা পরিষদের নির্বাচন আয়োজন জটিল হয়ে পড়বে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে হওয়া উচিত। একইসঙ্গে কিছু ক্ষেত্রে সিটি করপোরেশন নির্বাচন সমান্তরালভাবে আয়োজন করা সম্ভব হলেও জেলা পরিষদ নির্বাচন সবার শেষে অনুষ্ঠিত হবে।

তিনি জানান, অক্টোবরের শেষদিকে ভোটগ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলে আগস্ট মাসেই তফসিল ঘোষণা করা হতে পারে।

অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বর্ষা মৌসুম শেষ হওয়ার পর সেপ্টেম্বর অথবা অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের পাঁচ ধরনের নির্বাচন সম্পন্ন করা হবে।

নির্বাচন কমিশন ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনকে আরও স্বচ্ছ, সহজ ও প্রভাবমুক্ত করতে নির্বাচন বিধিমালা ও আচরণবিধিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। চলতি জুন মাসের মধ্যেই সংশোধিত বিধিমালার খসড়া চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।

নতুন বিধিমালায় নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারের সুযোগ থাকছে না। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে না। পাশাপাশি দলীয় প্রতীকের পরিবর্তে নির্দলীয় ভিত্তিতে নির্বাচন আয়োজন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করা, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ বন্ধ রাখা এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য এক শতাংশ ভোটারের সমর্থনপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা বাতিলের প্রস্তাব রাখা হয়েছে।

এছাড়া নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে জামানতের পরিমাণ বাড়ানো, পলাতক বা ফেরারি আসামিদের প্রার্থিতা না দেওয়া এবং নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন না করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, প্রার্থীদের হলফনামায় আলাদা কোনো অঙ্গীকারনামা রাখা হবে না। তবে ঘোষণাপত্রে আচরণবিধি মেনে চলার বিষয়ে একটি বাধ্যতামূলক ঘোষণা সংযুক্ত থাকবে।

তিনি আরও জানান, সংশোধিত বিধিমালার খসড়া প্রস্তুত হওয়ার পর তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। রাজনৈতিক দল, সাংবাদিক, সুশীল সমাজসহ দেশের সব নাগরিক সেখানে মতামত দিতে পারবেন। এ বিষয়ে আলাদা কোনো সংলাপ বা বৈঠকের পরিকল্পনা আপাতত নেই।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের কাছে কোনো রাজনৈতিক দলের পরিচয় নয়, বরং প্রার্থীর যোগ্যতাই মুখ্য। আইন অনুযায়ী যোগ্যতা পূরণ করলে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে চলতি বছর নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৭৫৫টি ইউনিয়ন পরিষদ। এছাড়া ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা পরিষদ, ১২টি সিটি করপোরেশন এবং ৬১টি জেলা পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। সম্প্রতি বগুড়াকে নতুন সিটি করপোরেশন হিসেবে অনুমোদন দেওয়ায় দেশে সিটি করপোরেশনের সংখ্যা বেড়ে ১৩টিতে দাঁড়িয়েছে।

সব মিলিয়ে স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচিত প্রতিনিধিত্ব পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আগামী কয়েক মাসের মধ্যেই দেশের অন্যতম বৃহৎ নির্বাচনী কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

এই শাখার আরও খবর

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au