অস্ট্রেলিয়া

মেলবোর্নে অঞ্জন দত্তের লাইভ কনসার্টে মুগ্ধ প্রবাসী বাঙালিরা

‘বেলা বোস’ থেকে ‘রঞ্জনা’, একের পর এক জনপ্রিয় গানে মাতালেন কিংবদন্তি শিল্পী; নীল দত্তের অংশগ্রহণে বাড়তি উচ্ছ্বাস

  • 4:05 pm - June 08, 2026
  • পঠিত হয়েছে:৪০১ বার
মেলবোর্নে ‘সুর-ছন্দ’-এর আয়োজনে অনুষ্ঠিত লাইভ কনসার্টে গান পরিবেশন করছেন কিংবদন্তি শিল্পী অঞ্জন দত্ত। ছবি: ওটিএন বাংলা

মেলবোর্ন, ৮ জুন: মেলবোর্নে অনুষ্ঠিত হলো বাংলা গানের কিংবদন্তি শিল্পী, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা অঞ্জন দত্তের বহুল প্রতীক্ষিত লাইভ কনসার্ট। গত ৭ জুন সন্ধ্যায় ভিক্টোরিয়ার সাউথ অকলে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজন প্রবাসী বাঙালিদের জন্য এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যায় পরিণত হয়।

মেলবোর্নভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ‘সুর-ছন্দ’-এর আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে উপস্থিত ছিলেন শত শত সংগীতপ্রেমী। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই দর্শকদের ভিড়ে মিলনায়তন মুখর হয়ে ওঠে। সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে দর্শকদের প্রবেশ শুরু হয় এবং সন্ধ্যা ছয়টায় মূল অনুষ্ঠান শুরু হয়।

কনসার্টে উপস্থিত প্রবাসী বাঙালি সংগীতপ্রেমীদের একাংশ। ছবি: ওটিএন বাংলা

বাংলা বিকল্প ধারার সংগীতের অন্যতম পথিকৃৎ অঞ্জন দত্ত তার পরিচিত গল্প বলার ভঙ্গিতে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে তিনি গেয়েছেন ‘আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায়’, ‘বেলা বোস’, ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘মেরী অ্যান’, ‘ফেলে আসা গান’, ‘ফেলে আসা জলসা’সহ তার অসংখ্য জনপ্রিয় গান। প্রতিটি পরিবেশনার আগে ও মাঝে তিনি গানগুলোর পেছনের গল্প এবং জীবনের নানা অভিজ্ঞতা শোনান, যা দর্শকদের সঙ্গে এক আন্তরিক সংযোগ তৈরি করে।

অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল অঞ্জন দত্তের ছেলে সঙ্গীত সুরকার ও পরিচালক নীল দত্তের অংশগ্রহণ। তিনি কয়েকটি গানে বাবার সঙ্গে দ্বৈত কণ্ঠে পরিবেশনা করেন, যা দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে। এর পাশাপাশি নীল দত্ত নিজেও কয়েকটি গান পরিবেশন করেন। বাবা-ছেলের এই যুগল পরিবেশনা অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে।

প্রায় তিন ঘণ্টাব্যাপী কনসার্টে অঞ্জন দত্তের কণ্ঠে পশ্চিমা ফোক, ব্লুজ ও কান্ট্রি সংগীতের প্রভাবমণ্ডিত বাংলা গানের অনন্য আবহ উপভোগ করেন উপস্থিত দর্শকরা। শহুরে জীবন, মধ্যবিত্তের সংগ্রাম, সম্পর্কের টানাপোড়েন ও নস্টালজিয়ায় ভরা তার গানগুলো দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।

‘সুর-ছন্দ’-এর আয়োজনে স্পন্সর ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। ছবিতে ফাস্ট সেটেলের কর্ণধার মোহাম্মদ শেখ এর হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন অঞ্জন দত্ত। ছবি: ওটিএন বাংলা

‘সুর-ছন্দ’-এর আয়োজনে স্পন্সর ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। ছবিতে প্রকাশ বণিকের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন অঞ্জন দত্ত।। ছবি: ওটিএন বাংলা

অনুষ্ঠানের বিরতিতে ‘সুর-ছন্দ’-এর অন্যতম কর্ণধার গৌতম দত্ত উপস্থিত সকল দর্শক, স্বেচ্ছাসেবক এবং অনুষ্ঠানের স্পন্সরদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতি ও সংগীতকে জীবন্ত রাখতে স্পন্সর এবং কমিউনিটির সদস্যদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সমর্থন ছাড়া এ ধরনের বৃহৎ সাংস্কৃতিক আয়োজন সফল করা সম্ভব নয়। এ সময় অনুষ্ঠানের সফল আয়োজনে সহযোগিতার স্বীকৃতিস্বরূপ তিনি স্পন্সরদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের স্পন্সরদের মধ্যে অন্যতম ছিলেন দ্যা ফার্স্ট সেটেল, কুইক গ্রুপ, কোবার্গ হাব লোটো,  EZ একাউন্টিং।

অনুষ্ঠান শেষে অঞ্জন দত্ত ও তাঁর সহশিল্পীরা দর্শকদের প্রতি বিনম্রভাবে মাথা নত করে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠান শেষে দর্শকদের অনেকেই ওটিএন বাংলাকে জানান, অঞ্জন দত্তের গান শুধু বিনোদনের উৎস নয়, বরং তাদের শিকড়, স্মৃতি ও আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত। প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও এমন একটি সন্ধ্যা তাদের নতুন করে বাংলা সংস্কৃতির সঙ্গে সংযুক্ত করেছে। দর্শকরা জানান, ৭৪ বছর বয়সেও এই অভিজ্ঞ ও গুণী শিল্পীর গানের পরিবেশনা সত্যিই বিস্ময়কর এবং অনুপ্রেরণাদায়ক।

মেলবোর্নের সাংস্কৃতিক অঙ্গনে এই কনসার্টকে বছরের অন্যতম সফল বাংলা সংগীতানুষ্ঠান হিসেবে অভিহিত করছেন অনেকেই। আয়োজকদের মতে, প্রবাসী বাঙালিদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au