বিশ্ব

নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের আহ্বান ভারতের

  • 8:55 pm - June 08, 2026
  • পঠিত হয়েছে:১৫০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,  ৮ জুন- মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের অবিলম্বে দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে ভারত সরকার। ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস নতুন এক সতর্কবার্তায় নাগরিকদের ইরান ভ্রমণ থেকে বিরত থাকার পাশাপাশি বর্তমানে সেখানে অবস্থানকারীদের দ্রুততম সময়ে নিরাপদ স্থানে সরে যেতে এবং উপলব্ধ সব ধরনের পরিবহন ব্যবহার করে দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে।

দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক সামরিক পরিস্থিতি, আঞ্চলিক সংঘাতের বিস্তার এবং নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির কারণে এই সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতির প্রতি সতর্ক দৃষ্টি রাখারও আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের ভ্রমণ সতর্কতাগুলো পুনর্ব্যক্ত করা হচ্ছে। সব ভারতীয় নাগরিককে ইরান সফর এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে এবং যারা ইতোমধ্যে দেশটিতে অবস্থান করছেন, তাদের যত দ্রুত সম্ভব ইরান ত্যাগ করতে বলা হয়েছে।

এই নির্দেশনা শিক্ষার্থী, ব্যবসায়ী, তীর্থযাত্রী, পর্যটকসহ ইরানে থাকা সব ভারতীয় নাগরিকের জন্য প্রযোজ্য। চলমান ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এটি ভারত সরকারের জারি করা অষ্টম সতর্কবার্তা।

এর আগে চলতি বছরের এপ্রিলে যুদ্ধবিরতি ঘোষণার পরও ভারতীয় দূতাবাস নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছিল এবং জরুরি প্রয়োজনে সহায়তা দিতে বিশেষ হেল্পলাইন চালু করেছিল। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় সাত হাজার ৫০০ ভারতীয় নাগরিক ইরানে অবস্থান করছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ও পেশাজীবী রয়েছেন। ইতোমধ্যে আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে স্থলসীমান্ত ব্যবহার করে হাজার হাজার ভারতীয়কে নিরাপদে ইরান ত্যাগে সহায়তা করেছে ভারতীয় দূতাবাস।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা দীর্ঘায়িত হলে বিদেশি নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে। এ কারণে ভারত সরকার পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে।

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au