বাংলাদেশ

হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

  • 2:34 am - June 09, 2026
  • পঠিত হয়েছে:১১১ বার
হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,  ৯ জুন- হামের টিকা আমদানিতে গাফিলতি ও বিলম্বের কারণে শিশু মৃত্যুর অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন খারিজ করে দিয়েছেন ঢাকার একটি আদালত।

সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাসিতা ইসলামের আদালত অভিযোগকারীর জবানবন্দি গ্রহণ এবং আবেদনটি পর্যালোচনা শেষে মামলাটি গ্রহণ না করার সিদ্ধান্ত দেন। আদালত জানিয়েছেন, খারিজের বিস্তারিত কারণ লিখিত আদেশে উল্লেখ করা হবে।

মামলার আবেদনটি করেছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম, সাবেক স্বাস্থ্যসেবা সচিব ড. মো. সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. মো. আবু জাফরকে আসামি করা হয়।

আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট মো. সালাউদ্দিন লস্কর জানান, দণ্ডবিধির ৪২০, ৪০৮, ৩০৪ ও ৩৪ ধারায় মামলাটি দায়েরের আবেদন করা হয়েছিল। তবে আদালত বিষয়টি বিবেচনা করে আবেদন খারিজ করেছেন। তিনি বলেন, আদালতের পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পর উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আবেদনে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং হাম প্রতিরোধী টিকা আমদানিতে ইচ্ছাকৃত বিলম্ব করেছেন। এর ফলে শত শত শিশুর মৃত্যু হয়েছে এবং আরও হাজারো শিশু স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে বলে দাবি করা হয়।

এতে আরও বলা হয়, অভিযুক্তদের কর্মকাণ্ড জনগণের জীবন, স্বাস্থ্যসেবা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে গুরুতর অবহেলার শামিল এবং এটি জনস্বার্থের পরিপন্থী।

তবে অভিযোগের প্রাথমিক গ্রহণযোগ্যতা না পাওয়ায় আদালত মামলা নেওয়ার আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে আপাতত এ বিষয়ে বিচারিক প্রক্রিয়া শুরু হচ্ছে না। তবে অভিযোগকারী পক্ষ জানিয়েছে, প্রয়োজন হলে তারা উচ্চ আদালতে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে।

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au