রাশিয়ার চাপ সত্ত্বেও আর্মেনিয়ার নির্বাচনে পশ্চিমাপন্থীদের জয়
মেলবোর্ন, ৯ জুন- রাশিয়ার রাজনৈতিক চাপ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেও আর্মেনিয়ার জাতীয় নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো জয় পেয়েছে প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান-এর নেতৃত্বাধীন মধ্যপন্থী দল সিভিল…
মেলবোর্ন, ৯ জুন- চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উত্তর বাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় শ্রুতি পাল (২০) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তানভীর হোসেন নামে আরও একজন। তবে নিহতের পরিবার এটিকে নিছক সড়ক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে।
রোববার (৭ জুন) বিকেলে ফেনী থেকে মিরসরাইয়ের দিকে মোটরসাইকেলে করে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের উদ্ধার করে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শ্রুতি পালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শ্রুতি পাল ফেনী টিচার্স অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের বিএড দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার হোমিও চিকিৎসক টিটু পালের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার পর তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তির আচরণ সন্দেহজনক ছিল।
শ্রুতির বাবা টিটু পাল অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকে তার মেয়ের সঙ্গে থাকা রিসবী সুলতানা নামের একজন পরিচিত এড়িয়ে চলছেন এবং তানভীর হোসেনের বক্তব্যও অসংলগ্ন মনে হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au