বাংলাদেশ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

  • 5:41 am - June 14, 2026
  • পঠিত হয়েছে:১৫০ বার
নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ জুন- নোয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) ভোরে একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর পৌনে ৫টার দিকে কয়েকজন যুবক নোয়াখালী জেলা শহরের জজ কোর্ট সড়কে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে আসে। পরে তারা স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন ধরিয়ে দেয়। আগুনে স্মৃতিস্তম্ভের নিম্নাংশের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আগুন দেওয়ার পর ওই যুবকেরা বিভিন্ন স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে। তাদের মধ্যে কেউ কেউ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার স্মরণে, ভয় করিনা মরণে’সহ বিভিন্ন স্লোগান দেয় বলে অভিযোগ রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভটি নোয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভের মধ্যবর্তী স্থানে অবস্থিত। গুরুত্বপূর্ণ এ স্থাপনায় আগুন দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষয়ক্ষতির বিষয়টি পর্যবেক্ষণ করেন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেননি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au